
যুক্তরাষ্ট্রের সুন্দরী প্রতিযোগিতার আয়োজকদের বিরুদ্ধে প্রতিযোগী ও বিজয়ীদের হয়রানির অভিযোগ যেন বাড়ছেই। কয়েক দিন আগে ‘মানসিক স্বাস্থ্যের’ কারণ দেখিয়ে সেরা সুন্দরীর মুকুট ফিরিয়ে দেন মিস ইউএস নোয়েলিয়া ভয়েট। তারপর খেতাব ফেরান মিস টিন ইউএস সুন্দরী উমাসোফিয়া শ্রীবাস্তবা। এবার খেতাব ফেরালেন প্রতিযোগিতার প্রথম রানারআপ স্টেফানি স্কিনার।
স্টেফানি স্কিনার নিউ ইয়র্ক পোস্টকে বলেন, ‘সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে এটিই সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে। আমি ১২ বছর বয়স থেকে এর জন্য পরিশ্রম করেছি। জন্মদিন, বিভিন্ন ইভেন্ট এমনকি স্কুলের প্রশিক্ষণও এর জন্য ত্যাগ করেছি। আমার সব সময় উৎসর্গ করেছি।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি আমি মিস টিন ইউএসএ ২০২৩-এর খেতাব প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছি। এটি একটি সহজ সিদ্ধান্ত ছিল না একেবারেই। কিন্তু আমি আমার স্বপ্নের প্রতি সম্মানের আশা করি। কারণ এই টাইটেল আমি কখনোই আমাকে জোর করে দিতে বলিনি।’
কারণ খোলাসা না করলেও স্কিনার জানিয়েছেন, থাইল্যান্ডে একটি গবেষণাগারে নিজের ভবিষ্যৎ গড়ার সুযোগ পেয়েছেন তিনি, এর জন্য পুরো গ্রীষ্মকাল তাঁকে সেখানে থাকতে হবে।
নোয়েলিয়া ও উমাসোফিয়ার খেতাব ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘যদিও, আমি সঠিক কারণ জানি না কেন তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমি তাঁদের অফুরন্ত ভালোবাসা ও সমর্থন পাঠাচ্ছি। আমি এটা জানি, আমার মূল মূল্যবোধ হলো সততা, সম্মান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমি সব সময় নারীর পাশে দাঁড়াব।’
প্রসঙ্গত, গত ৮ মে ২০২৩ সালের মিস টিন ইউএসএ উমাসোফিয়া শ্রীবাস্তবা মুকুট ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানান। খেতাব ফিরিয়ে দেওয়ার পেছনে ‘আয়োজক সংস্থার কর্মকাণ্ডের সঙ্গে নিজের মূল্যবোধ সাংঘর্ষিক হওয়ায়’ কথা তুলে ধরেন উমাসোফিয়া শ্রীবাস্তবা। এর কদিন আগে ‘মানসিক স্বাস্থ্যের’ কারণ দেখিয়ে সেরা সুন্দরীর মুকুট ফিরিয়ে দেন মিস ইউএস নোয়েলিয়া ভয়েট।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে