প্রতারণার অভিযোগে বর্তমানে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। নুসরাতের বিরুদ্ধে প্রথমে প্রতারণার অভিযোগ আনেন বিজেপির শঙ্কুদেব পাণ্ডা। ফ্ল্যাট তৈরির নামে সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের মাধ্যমে ২৪ কোটি রুপি প্রতারণার অভিযোগ উঠে নুসরাতের বিরুদ্ধে।
একসময় এই সংস্থার গুরুত্বপূর্ণ পদে ছিলেন নুসরাত। নুসরাতের বিরুদ্ধে অভিযোগ, প্রতারণার টাকায় তিনি নিজে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন।
যদিও সম্প্রতি সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে নুসরাত জানান, তিনি ওই সংস্থার থেকে ঋণ নিয়েছিলেন, যা তিনি পরে পরিশোধও করে দেন। এদিকে আবার নুসরাতের এই দাবি অস্বীকার করেছেন সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিং। তিনি জানিয়েছেন, সংস্থাটি থেকে নুসরাতকে কোনো ঋণ দেওয়া হয়নি।
এদিকে নুসরাতের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণার অভিযোগের মাঝে অবশেষে মুখ খুললেন সাংসদ, অভিনেত্রীর স্বামী যশ দাশগুপ্ত। যশ জানিয়েছেন, ‘নুসরাত জাহানের বিরুদ্ধে ফ্ল্যাট দেওয়ার নামে যে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন।’
প্রসঙ্গত, নুসরাতের বিরুদ্ধে কোটি রুপি প্রতারণার অভিযোগ এনে ইডির দ্বারস্থ হন বিজেপির শঙ্কুদেব পাণ্ডা। ফ্ল্যাট তৈরির নামে মাথাপিছু ৪ লাখ রুপি করে প্রবীণ অবসরপ্রাপ্ত ৪২৯ জনের কাছ থেকে টাকা নেয় মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড। যদিও বেশ কয়েক বছর কেটে গেলেও এখনো ফ্ল্যাট হস্তান্তর করা হয়নি। বিচার চেয়ে দরজায় দরজায় ঘুরছেন প্রতারিতরা। অভিযোগ উঠেছে উল্টে সেই টাকায় বিশাল, বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন নুসরাত নিজে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, দক্ষিণ কলকাতার অভিজাত পাম অ্যাভিনিউয়ে আড়াইহাজার স্কয়ারফিটের ফ্ল্যাট আছে নুসরাতের। যদিও সাম্প্রতিক সংবাদ সম্মেলনে নুসরাত দাবি করেছিলেন তিনি সেভেন সেন্স থেকে ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৮৫ রুপি ঋণ নিয়েছিলাম। পরে সুদে-আসলে সেই ঋণ মিটিয়ে দেওয়া হয়েছে।
যদিও মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিং জানিয়েছেন, ‘নুসরাত আমাদের থেকে কোনো ঋণ নেননি। আমরা ওই ফ্ল্যাটটি কোম্পানির ইনভেস্টমেন্ট হিসাবে ডেভেলপারকে অ্যাডভান্স করেছিলাম, পরে ওটি নুসরাতের পছন্দ হয়ে যায়, উনি বাকি টাকা দিয়ে রেজিস্ট্রি করেন। তাই নুসরাত যা বলেছেন তা ঠিক নয়।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে