
নদীতে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে মোহাম্মদ নূরুজ্জামান বানিয়েছেন ‘মাস্তুল’। জাহাজে কর্মরত কর্মচারীদের যাপিত জীবন, তাঁদের আনন্দ-বেদনা ও নদী কিংবা সাগরে ভাসমান বিচ্ছিন্ন বাস্তবতাই এই সিনেমার মূল প্রেক্ষাপট। সিনেমার প্রচারে ব্যবহারের জন্য গল্পের সঙ্গে মিল রেখে গান খুঁজছিলেন নির্মাতা। নানা আলোচনা শেষে তিনি বেছে নিয়েছেন পল্লিকবি জসীমউদ্দীনের কালজয়ী গান ‘আমায় ভাসাইলি রে’। লাবিক কামাল গৌরবের নতুন সংগীত আয়োজনে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু।
নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান বলেন, ‘মাস্তুল সিনেমায় নদী নিয়ে অনেক দৃশ্য। মূলত নদীর ওপর ভেসে থাকা মানুষের গল্প। তাই নদীর কোনো গান ব্যবহার করার পরিকল্পনা ছিল। শুরুতে নতুন গান করার পরিকল্পনা থাকলেও বারবার এই গানটি চলে আসছিল মাথার মধ্যে। টিমের সদস্যদের সঙ্গে আলোচনা করার পর পল্লিকবি জসীমউদ্দীনের কালজয়ী গানটি ব্যবহারের সিদ্ধান্ত নিই। গান চূড়ান্ত হওয়ার পর মনে হচ্ছিল বাবু ভাই গাইলে খুব ভালো হবে। তাঁর কণ্ঠে অনেক মায়া আছে। তিনি এর আগে অনেক ফোক গান গেয়েছেন, যেগুলো দর্শক-শ্রোতারা খুব পছন্দ করেছেন।’
গান গাওয়ার পাশাপাশি মাস্তুল সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। আরও আছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যা প্রমুখ।
গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় মাস্তুল সিনেমার। এরপর একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। হয়েছে প্রশংসিত। ওই বছরেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ছাড়পত্র পায়। কিন্তু এখনো আলোর মুখ দেখেনি সিনেমাটি। গত ফেব্রুয়ারিতে নির্মাতা জানিয়েছিলেন, অর্থসংকটের কারণে আটকে আছে মাস্তুলের মুক্তি। অবশেষে সেই সংকট কাটিয়ে দেশের হলে মুক্তি পাচ্ছে মাস্তুল। আগামী ১৭ জুলাই মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে।
মোহাম্মদ নূরুজ্জামান বলেন, ‘সিনেমার প্রচারের জন্য যে অর্থের প্রয়োজন, সময়মতো সেটা জোগাড় না হওয়ার কারণেই মাস্তুল মুক্তি দিতে দেরি হলো। মস্কো থেকে আসার পর স্পনসরের বিষয়ে আশাবাদী ছিলাম। তবে সেই আশা পূরণ হয়নি। স্পনসররা এমন কিছু চায়, যা করলে সিনেমাটি আর আমার থাকবে না। সত্যি বলতে আমি কোনো কম্প্রোমাইজ করতে চাইনি। তাই নিজের মতো করে চেষ্টা করেছি মুক্তির জন্য। সব মিলিয়ে নতুন এক অভিজ্ঞতা যুক্ত হলো।’
নির্মাতা জানান, এ মাসের মাঝামাঝি সময়ে ফজলুর রহমান বাবুর গাওয়া আমায় ভাসাইলি রে গান প্রকাশের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১৮ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১৮ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১৮ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১৮ ঘণ্টা আগে