
শেষ হতে চলেছে নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় রোমান্টিক-কমেডি সিরিজ ‘এমিলি ইন প্যারিস’। ২০২০ সালে এসেছিল প্রথম সিজন। চোখধাঁধানো ফ্যাশন আর জটিল প্রেমের গল্পের সিরিজটি শুরুতেই বিপুল জনপ্রিয়তা অর্জন করে। এর পর থেকে প্রতিবছর এসেছে নতুন মৌসুম। গত ডিসেম্বরে প্রচারিত সবশেষ সিজনটিও আলোচিত হয়। অবশেষে ষষ্ঠ সিজনের মাধ্যমে সিরিজটির ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক ড্যারেন স্টার।
নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, এমিলির জনপ্রিয়তা তুঙ্গে থাকা অবস্থাতেই তারা এর সফল সমাপ্তি টানতে চায়, যেন গল্প অহেতুক দীর্ঘায়িত না মনে হয়। পরিচালক ড্যারেন স্টার বলেন, ‘এমিলি ইন প্যারিস তৈরি করাটা আমার জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। শেষ সিজনটি দর্শকদের সামনে নিয়ে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
এমিলি ইন প্যারিস সিরিজের মূল চরিত্র এমিলি কুপার। শিকাগোর এক মার্কেটিং ফার্মে কাজ করে। প্যারিসের একটি নামী সংস্থাকে কিনে নেয় তার কোম্পানি। এমিলিকে তাই এক বছরের জন্য প্যারিসে পাঠানো হয়। প্যারিসে যাওয়ার পর সম্পূর্ণ নতুন সংস্কৃতির মধ্যে পড়েও এমিলি যেভাবে নিজের কাজের মাধ্যমে সবার মন জয় করে, সেটা গল্পে দেখানো হয়েছে মজার ছলে।
এমিলি কুপার চরিত্রে অভিনয় করেছেন লিলি কলিন্স। সিরিজ শেষের ঘোষণায় কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি। লিলি কলিন্স প্রতিশ্রুতি দিয়েছেন, শেষ সিজনটি হবে আগের সব সিজনের চেয়ে অনেক জমকালো, নাটকীয় ও ফ্যাশনেবল।
গত সিজনে এমিলির প্রেমজীবন নিয়ে দর্শকের মনে অনেক কৌতূহল ছিল। সে কি শেষ পর্যন্ত গ্যাব্রিয়েলের কাছে ফিরবে, আলফির সঙ্গে থিতু হবে, নাকি রোমের নতুন প্রেমিক মার্সেলোর হাত ধরে ইতালি চলে যাবে—সেসব প্রশ্নের উত্তর মিলবে নতুন সিজনে।
বর্তমানে গ্রিসে চলছে এমিলি ইন প্যারিসের শেষ সিজনের শুটিং। এরপর শুটিং হবে মোনাকো ও প্যারিসে। নেটফ্লিক্সে প্রচারিত হবে এ বছরের শেষের দিকে অথবা ২০২৭ সালের শুরুতে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে