টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি রুপি প্রতারণার অভিযোগ উঠেছিল কয়েক দিন আগে। তাঁর নামে অভিযোগ জমা পড়েছিল ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে। এবার সেই অভিযোগের ভিত্তিতেই ডাক পড়ল নুসরাতের। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরার নির্দেশ দিতে বলা হয়েছে তাঁকে। সঙ্গে তলব করা হয়েছে সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিংকেও।
একসময় সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে ছিলেন নুসরাত। নুসরাতের বিরুদ্ধে অভিযোগ, প্রতারণার টাকায় বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি।
যদিও সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে নুসরাত জানিয়েছিলেন, তিনি ওই সংস্থার থেকে ঋণ নিয়েছিলেন, যা তিনি পরে পরিশোধও করে দেন। এদিকে আবার নুসরাতের এই দাবি অস্বীকার করেছেন সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিং। তিনি জানিয়েছেন, সংস্থাটি থেকে নুসরাতকে কোনো ঋণ দেওয়া হয়নি।
প্রসঙ্গত, নুসরাতের বিরুদ্ধে কোটি রুপি প্রতারণার অভিযোগ এনে ইডির দ্বারস্থ হন বিজেপির শঙ্কুদেব পান্ডা। ফ্ল্যাট তৈরির নামে মাথাপিছু ৪ লাখ রুপি করে প্রবীণ অবসরপ্রাপ্ত ৪২৯ জনের কাছ থেকে টাকা নেয় মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড। যদিও বেশ কয়েক বছর কেটে গেলেও এখনো ফ্ল্যাট হস্তান্তর করা হয়নি। বিচার চেয়ে দরজায় দরজায় ঘুরছেন প্রতারিতরা। অভিযোগ উঠেছে, উল্টে সেই টাকায় বিশাল, বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন নুসরাত নিজে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, দক্ষিণ কলকাতার অভিজাত পাম অ্যাভিনিউয়ে আড়াইহাজার স্কয়ার ফুটের ফ্ল্যাট আছে নুসরাতের। যদিও সাম্প্রতিক সংবাদ সম্মেলনে নুসরাত দাবি করেছিলেন তিনি সেভেন সেন্স থেকে ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৮৫ রুপি ঋণ নিয়েছিলেন। পরে সুদে-আসলে সেই ঋণ মিটিয়ে দেওয়া হয়েছে।
যদিও মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিং জানিয়েছেন, ‘নুসরাত আমাদের থেকে কোনো ঋণ নেননি। আমরা ওই ফ্ল্যাট কোম্পানির ইনভেস্টমেন্ট হিসেবে ডেভেলপারকে অ্যাডভান্স করেছিলাম, পরে ওটি নুসরাতের পছন্দ হয়ে যায়, উনি বাকি টাকা দিয়ে রেজিস্ট্রি করেন। তাই নুসরাত যা বলেছেন তা ঠিক নয়।’

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৮ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৮ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৮ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
২১ ঘণ্টা আগে