ঢাকা: প্রেম, লালসা, বিশ্বাসঘাতকতা ও সত্য—এই চার থিমের ওপর ভিত্তি করে নেটফ্লিক্সের নতুন ছবি ‘রে’। চারটি থিম। চারটি গল্প। কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের চারটি গল্পের আশ্রয়ে বানানো এই ছবিকে বলা হচ্ছে অ্যান্থোলজি ফিল্ম। অর্থাৎ, এক ছবির মোড়কে কয়েকটি গল্প। সত্যজিতের জন্মশতবর্ষ উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে নেটফ্লিক্স।
শুক্রবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ‘রে’ ছবির প্রথম ঝলক। বানিয়েছেন তিনজন নির্মাতা—সৃজিত মুখার্জি, অভিষেক চৌবে ও ভাষাণ বালা। তবে বাংলা নয়, হিন্দিতেই নির্মিত হয়েছে ছবিটি। পাশাপাশি থাকবে ইংরেজি সাবটাইটেল।
‘রে’ ছবির প্রথম গল্পের নাম ‘হাঙ্গামা হ্যায় কিউ বরপা’। জনপ্রিয় এক গজলগায়ক ও কুস্তিগীর-ক্রীড়াবিদের গল্প। এক ট্রেনযাত্রায় তাদের পরিচয় হয়। অভিষেক চৌবে বানিয়েছেন গল্পটি। অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি ও গজরাজ রাও।
দ্বিতীয় পর্বের পরিচালক সৃজিত মুখার্জি। গল্পের নাম ‘ফরগেট মি নট’। থ্রিলার গল্প। একজন করপোরেট ব্যক্তিত্ব, তার সঙ্গে পরিচয় হয় রিয়া নামের এক নারীর। তাকে ঘিরে তৈরি হয় রহস্য। এই পর্বে অভিনয় করেছেন আলী ফজল ও শ্বেতা বসু প্রসাদ।
তৃতীয় গল্পটিও বানাচ্ছেন সৃজিত। নাম ‘বহুরূপী’। একজন মেকআপ আর্টিস্টের গল্প, যিনি নিজের অপছন্দের পেশায় আটকে আছেন। অভিনয়ে কেকে মেনন ও বিদিতা বাগ।
চতুর্থ গল্পের নাম ‘স্পটলাইট’। এটি এমন একজন অভিনেতার গল্প, যিনি একই ধরনের চরিত্রে অভিনয় করতে করতে বিরক্ত। এবার নিজের ধরন বদলে ফেলতে মরিয়া তিনি। অভিনয় করেছেন হর্ষবর্ধন কাপুর। বানিয়েছেন ভাষাণ বালা।
নেটফ্লিক্সে আগামী ২৫ জুন মুক্তি পাবে সত্যজিৎ রায়ের গল্প নিয়ে সিনেমা ‘রে’।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে