অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন টালিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রতিদিন জানিয়েছে, সল্টলেকের বাইপাস-সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
এদিকে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে টিভি নাইন বাংলা, দ্য ওয়াল, কলকাতা টিভিসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, তাঁর ব্রেন স্ট্রোক হয়েছে। ইতিমধ্যে অভিনেতার এমআরআই করা হয়েছে। অভিনেতার চিকিৎসায় বিশেষ দল গঠন করা হয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।
উল্লেখ্য, ভারত সরকারের তরফ থেকে এবার ‘পদ্মভূষণ’ পদক পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। বর্ষীয়ান মারাঠি চলচ্চিত্র নির্মাতা দত্তাত্রয় অম্বাদাস মায়ালু ওরফে রাজদত্ত, কিংবদন্তি সুরকার প্যায়ারেলাল শর্মা, প্রখ্যাত সংগীতশিল্পী ঊষা উত্থুপের সঙ্গে তালিকায় নাম আছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে