বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেই। গত ২৯ জুন মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক বন্ধু ফয়সাল ফারুকি প্রথম দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্টে এ দুঃসংবাদটি শেয়ার করেন। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।
দিলীপ কুমার, যাঁর আসল নাম মুহাম্মদ ইউসুফ খান। অভিনয়জীবনে তো বটেই, অবসরে যাওয়ার পরও কোনো ভারতীয় শিল্পী সম্ভবত এত সম্মান আর মর্যাদা পাননি। তাঁকে বলা হয়, ট্র্যাজেডি কিং। মুঘল–ই–আজম চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে এই তকমা পেয়ে গিয়েছিলেন তিনি। ভালো অভিনেতার পাশাপাশি তিনি চমৎকার হৃদয়ের মানুষ ছিলেন বলেও স্বীকার করেন তাঁর বন্ধু ও সহকর্মীরা।
এই কিংবদন্তি সম্পর্কে সাতটি মজার তথ্য জেনে নেওয়া যাক:
১. সিনেমায় দিলীপ কুমারের অভিষেক ঘটে ১৯৪৪ সালে। প্রথম সিনেমা জোয়ার ভাটা। এই সিনেমায় তাঁকে মাসে ১ হাজার ২৫০ রুপি করে সম্মানী দেওয়া হয়েছিল।
২. তাঁর আসল নাম মুহাম্মদ ইউসুফ খান। জন্ম পাকিস্তানের পেশোয়ারে।
৩. দিলীপ কুমারকে আবিষ্কার করেছিলেন বলিউডের আরেক নামী অভিনেত্রী প্রযোজক দেবিকা রানী। তাঁকে ওই সময় বলা হতো ভারতীয় চলচ্চিত্রের ফার্স্ট লেডি।
৪. ‘দিলীপ কুমার : দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো’ শিরোনামে আত্মজীবনী লিখেছেন দিলীপ কুমার। সেখানে তিনি বলেছেন, ‘আসমা রেহমানের সঙ্গে রোমান্টিক সম্পর্ক ছিল জীবনের ভয়ংকরতম ভুল।’ আসমা ছিলেন দিলীপের দ্বিতীয় স্ত্রী।
৫. মহারাষ্ট্রের নাসিকে বারনেস স্কুলেই শিক্ষাজীবনের বেশির ভাগ সময় কেটেছে তাঁর। সেখানেই রাজ কাপুরের সঙ্গে পরিচয়। দ্রুতই তাঁদের বন্ধুত্ব হয়।
৬. ‘কহিনূর’ সিনেমার ‘মধুবন মেঁ রাধিকা নাচে রে’ গানটির জন্য দিলীপ কুমার অমানুষিক পরিশ্রম করেছিলেন। শুধু সেতার বাজানো শেখার জন্য ছয় মাস তালিম নেন এই অভিনেতা।
৭. হলিউডের ডেভিড লিন পরিচালিত ‘লরেন্স অব অ্যারাবিয়া’ সিনেমায় শেরিফ আলী চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন দিলীম কুমার। তবে তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন। সেই চরিত্রে অভিনয় করেন মিসরীয় চলচ্চিত্র ও টিভি অভিনেতা ওমর শরিফ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১২ ঘণ্টা আগে