
নাটকে হাত পাকিয়ে প্রায় এক দশক আগে চলচ্চিত্র পরিচালক হিসেবে নাম লিখিয়েছেন হিমেল আশরাফ। ২০১৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘সুলতানা বিবিয়ানা’। তবে প্রথম সিনেমায় সাফল্য না পেয়ে আড়ালে চলে গিয়েছিলেন তিনি। আড়াল ভেঙে ২০২৩ সালে শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ বানিয়ে দেখা পান সাফল্যের।
প্রিয়তমার মতো ২০২৪ সালের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘রাজকুমার’ সিনেমাতেও ছিলেন শাকিব। তবে প্রত্যাশিত সাফল্য আসেনি সিনেমাটিতে। গত বছর হিমেল আশরাফ জানিয়েছিলেন, ২০২৬ সালে শুরু করতে চান নতুন সিনেমার শুটিং। গতকাল প্রযোজক শাহরিয়ার শাকিলের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করে সেই ইঙ্গিত দিলেন হিমেল আশরাফ।
রাজকুমার সিনেমার পর হিমেল জানিয়েছিলেন, কিছুটা বিরতি প্রয়োজন তাঁর। বিরতি শেষে চার বছরে নতুন দুটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন তিনি; যার প্রথমটি তিনি বানাতে চান শাকিব খানকে নিয়ে। গতকাল শাহরিয়ার শাকিল ও হিমেলের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই গুঞ্জন তৈরি হয়েছে, শাকিবকে নিয়েই ফিরছেন প্রিয়তমাখ্যাত এই নির্মাতা। এ বিষয়ে নির্মাতা ও প্রযোজকদ্বয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এখনই এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাইলেন না। তবে দুজনই নতুন সিনেমার বিষয়টি নিশ্চিত করেছেন; যার ঘোষণা আসবে আসন্ন জাতীয় নির্বাচনের পর।
হিমেল আশরাফ বলেন, ‘একটি সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে। সিনেমাটি আমরা বানাব। তবে এখনো অভিনয়শিল্পী চূড়ান্ত হয়নি। তাই এখনই এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। আশা করছি, নির্বাচনের পর আগামী ফেব্রুয়ারিতেই বিস্তারিত জানাতে পারব।’
প্রযোজক শাহরিয়ার শাকিলের কণ্ঠেও একই সুর। তিনি বলেন, ‘আমরা গল্প নিয়ে আলোচনা করেছি। সিনেমাটি তৈরি করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। আগামী মাসেই আসন্ন নির্বাচনের পর আশা করছি সবকিছু চূড়ান্ত করতে পারব। তখন বিস্তারিত ঘোষণা আসবে।’

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে