গত মাসেই আদর আজাদের সঙ্গে কলকাতার দর্শনা বণিককে নিয়ে ‘লিপস্টিক’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। কলকাতা থেকে দর্শনাও জানিয়েছিলেন সিনেমাটি তিনি করছেন। এক মাস না যেতেই পাল্টে গেল সিনেমার নায়িকা। দর্শনা বণিক নয়, লিপস্টিক সিনেমায় আদরের বিপরীতে দেখা যাবে পূজা চেরিকে। গত সোমবার রাতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
নায়িকা পরিবর্তনের বিষয়ে নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, ‘দর্শনার সঙ্গে আমাদের কোনো লিখিত চুক্তি হয়নি। মৌখিকভাবে কথা হয়েছিল। তবে বর্তমানে আমাদের দেশে ফরেন কারেন্সির যে অবস্থা চলছে, সেদিক বিবেচনা করে আমরা অন্য কাউকে নিয়ে চিন্তা করছিলাম। গল্পটির সঙ্গে পূজা খুব মানানসই। পূজাকে গল্পটি বলার পর তার ভালো লাগে। তাই তাকে নিয়ে সিনেমাটি করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে পূজার সঙ্গে আমাদের লিখিত চুক্তি হয়েছে।’
নির্মাতা আরও জানান, আগামী জুলাই মাসের ২০ তারিখ থেকে শুটিং শুরু হবে অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমার। ঢাকা ও ভোলায় দৃশ্য ধারণের কাজ হবে। লিপস্টিক সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ্ জহির বাবু। প্রযোজনায় রয়েছে স্মার্ট মাল্টিমিডিয়া।
সিনেমাটি নিয়ে পূজা বলেন, ‘অনেক দিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। এর মাঝে অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। তবে কোনো গল্প আমাকে টানতে পারেনি। লিপস্টিক মনে হয়েছে আমার গল্প। আমাকে নতুনভাবে দেখবে দর্শক। এ কারণেই সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া।’
লিপস্টিক হবে আদর-পূজা জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে তাঁরা জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন ‘নাকফুল’ সিনেমায়। আলোক হাসান পরিচালিত সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়।
এদিকে গত তিন ঈদ পর এবার কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না পূজার। সর্বশেষ রোজার ঈদে নাদের চৌধুরীর পরিচালনায় ‘জ্বিন’ সিনেমায় দেখা গেছে পূজাকে। ভৌতিক ঘরানার এ সিনেমায় পূজার অভিনয় প্রশংসিত হয়েছিল। এতে তাঁর বিপরীতে ছিল আব্দুন নুর সজল।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৭ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৭ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৭ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৯ ঘণ্টা আগে