
‘পুষ্পা’ দিয়ে ভারতজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন আল্লু অর্জুন। পুষ্পার সাফল্যের ঢেউ আছড়ে পড়েছিল এ দেশেও। এ সিনেমার দ্বিতীয় পর্ব পুষ্পা: দ্য রুল ১ হাজার ৭০০ কোটি রুপির বেশি আয় করেছে। এতে ভারতের প্রত্যন্ত অঞ্চলের এক চোরাচালানির চরিত্রে অভিনয় করেছিলেন আল্লু। নতুন সিনেমায় তিনি হবেন সুপারহিরো। এবার বিশ্বব্যাপী সাড়া ফেলে দেওয়ার মিশনে নেমেছেন আল্লু অর্জুন।
‘জওয়ান’, ‘বিগিল’, ‘থেরি’র মতো সুপারহিট সিনেমার পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করবেন আল্লু। এ খবর আগেই ছড়িয়েছিল। গতকাল অভিনেতার ৪৩তম জন্মদিনে এল অফিশিয়াল ঘোষণা। এটি হতে যাচ্ছে আল্লু অর্জুনের ২২তম ও অ্যাটলির ৬ষ্ঠ সিনেমা। প্রাথমিকভাবে তাই সিনেমার নাম রাখা হয়েছে ‘এএ২২rএ৬’।
গতকাল ভিন্ন উপায়ে এ ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স। আড়াই মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে তারা। ভিডিওর প্রথমেই দেখা যায় চেন্নাইয়ে অবস্থিত সান পিকচার্সের কার্যালয়। গাড়ি থেকে নামেন অ্যাটলি ও আল্লু। প্রযোজক কালানিথি মারানের সঙ্গে সিনেমাটি নিয়ে মিটিং করে অভিনেতা ও প্রযোজক উড়াল দেন লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে। সেখানে কয়েকটি অ্যানিমেশন ও ভিএফএক্স স্টুডিও ঘুরে দেখেন তাঁরা। বিভিন্ন মাস্ক ও থ্রিডি মডেল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা যায় তাঁদের। স্টুডিওতে অসংখ্য ক্যামেরার সামনে বসিয়ে আল্লু অর্জুনের চেহারার মাপ নেওয়া হয়। থ্রিডিতে তৈরি করা হয় তাঁর প্রতিরূপ।
এসব কর্মযজ্ঞ দেখে বোঝাই যাচ্ছে, সায়েন্স ফিকশন ঘরানায় তৈরি হচ্ছে অ্যাটলির নতুন সিনেমাটি। এতে সুপারহিরো হিসেবে থাকবেন আল্লু। এ সিনেমার বেশির ভাগ অংশজুড়ে থাকবে ভিএফএক্স ও অ্যানিমেশনের কাজ। হলিউডের বিখ্যাত সব স্টুডিও এবং টেকনিশিয়ানরা যুক্ত হয়েছেন এ সিনেমায়। ভিএফএক্স সুপারভাইজার হিসেবে থাকবেন ‘আয়রনম্যান টু’ ও ‘ট্রান্সফরমারস: রাইজ অব দ্য বিস্টস’খ্যাত জেমস মেডিগান।
স্প্রেকট্রাল মোশনের শৈল্পিক পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন মাইক এলিজাল্ড। স্পেশাল মেকআপ ইফেক্টসের কাজটি করবেন অস্কারজয়ী জাস্টিন র্যালি। ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’, ‘মিশন: ইম্পসিবল—ডেড রেকনিং’, ‘স্ট্রেঞ্জার থিংস’সহ অনেক সিনেমায় ভিএফএক্সের কাজ করেছেন উইলিয়াম রাইট অ্যান্ডারসন। তিনিও রয়েছেন এ সিনেমার সঙ্গে। ভিডিওতে অ্যাটলির সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে তাঁদের।
সান পিকচার্সের সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট বলা হচ্ছে এ সিনেমাকে। পিঙ্কভিলা জানিয়েছে, বিশাল বাজেটের এ সিনেমায় অভিনয়ের জন্য শুধু আল্লু অর্জুনই নিচ্ছেন ১৭৫ কোটি রুপি, সঙ্গে ১৫ শতাংশ লভ্যাংশ। পরিচালক অ্যাটলি নিচ্ছেন ১০০ কোটি। এতে আর কারা অভিনয় করবেন সে ঘোষণা আসবে শিগগিরই।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে