এক যুগ ধরে টালিউডে অভিনয় করছেন জয়া আহসান। চারবার পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। জয়া মনে করেন, তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট টালিউডে অভিনয়ের সিদ্ধান্ত। বাংলাদেশে উপযুক্ত চরিত্র না পাওয়ার কারণেই তিনি ওপার বাংলায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি একটি পডকাস্টে জয়া আহসান বলেন, ‘তখন বাংলাদেশে আমি করতে পারি, সে রকম কাজ পাচ্ছিলাম না। সেই কষ্টের জায়গা থেকে এবং শিল্পের প্রতি আমার প্যাশনের কারণেই কলকাতায় যাওয়া। আমাকে তো কাজ করতে হবে। অভিনয় ছাড়া তো আমি কিছু করিনি বা পারি না।’
পরিচালকদের সমালোচনা করে জয়া বলেন, ‘যে পরিচালকদের জন্য আমি সব সময় হাজির ছিলাম, তাঁরা আমাকে প্রোপারলি ব্যবহার করেননি। বাংলাদেশে একটা সমস্যা, পরিচালকের বান্ধবী, নয় স্ত্রী থাকে। এটা তো আমার পক্ষে সম্ভব না; এসবে আমি যাইনি, যাবও না। এসব কারণে আমি কর্নারড হয়েছি, এতটা ডিভোটেড (নিবেদিত) থাকার পরও। যা কলকাতায় হয়নি। আউটসাইডার হওয়ার পরও ওরা ভালো চরিত্র দিয়েছে, আমাকে নিয়ে ভেবেছে, আমাকে কেন্দ্র করে গল্প বানিয়েছে।’
এখনো বাংলাদেশের নির্মাতারা নারীকেন্দ্রিক গল্প বানাতে ভয় পান বলে মন্তব্য করেছেন জয়া। অভিনেত্রীর ভাষ্য, ‘এখনো বাংলাদেশে নারীকে কেন্দ্র করে কাজ করতে ভয় পান অনেক পরিচালক। করলেও এমন কাজে হয় তাঁর বান্ধবীকে নেবেন, না হয় স্ত্রীকে নেবেন। অথবা মেগাস্টার, সুপারস্টার কাউকে নেবেন। একজন পিওর আর্টিস্টকে নিয়ে বাজি ধরতে রাজি নন তাঁরা।...তবে এর বাইরেও অনেক নির্মাতা কাজ করছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, অনেক ডায়নামিক পরিচালক আছেন, যাঁরা আমার কাছ থেকে বা আরও গুণী অভিনেতাদের থেকে ভালো কাজ বের করতে পারতেন। কিন্তু তাঁরা করেননি।’
সিনেমায় শিল্পী-কলাকুশলীদের অবদানের স্বীকৃতির বিষয়ে জয়া বলেন, ‘আমার কাছে বোকা বোকা লাগে, যখন কোনো নির্মাতা লেখেন, আ ফিল্ম বাই অমুক। আমি বলব, এটা হওয়া উচিত ডিরেক্টেড বাই...। একটি সিনেমা পুরো টিমের অবদান। সেখানে কেউ একজন পরিচালনা করেন। একটি সিনেমা যেমন পরিচালকের, তেমনি একজন অভিনয়শিল্পীর, চিত্রগ্রাহকের, স্পট বয়েরও। সবাই মিলে একটা সিনেমা হয়।’
জয়া বলেছেন, এখনো বাংলাদেশে তিনি সেরা কাজটা করতে পারেননি। এই কষ্টটা তাঁকে পীড়া দেয়। জয়া অপেক্ষায় আছেন সেই কাঙ্ক্ষিত চরিত্র পর্দায় উপস্থাপনের জন্য।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে