বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অশ্লীলতা ছড়ানোর অভিযোগে মামলা হয়েছে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরের হিন্দু রক্ষক সংগঠনের আহ্বায়ক ও বিজেপি বিধায়ক মালিনী গৌড়ের ছেলে একলব্য সিং গৌড় এই অভিযোগ করেছেন অভিনেত্রীর বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে একলব্য সিংয়ের অভিযোগ, অভিনেত্রী তাপসী ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে বড় গলার পোশাক দেখা যায় তাপসীকে। তখন তার আর গলায় ছিল দেবী লক্ষ্মীর চিত্রিত একটি নেকলেস। এর মাধ্যমে সনাতন হিন্দু ধর্মকে অপমান করেছেন তাপসী।
তাপসী পান্নুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ফ্যাশন শোয়ের ছবি-ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘এই লাল রং আমাকে ছেড়ে কবে যাবে।’
এই ছবি ও ভিডিওতে অভিনেত্রীর গলায় দেবী লক্ষ্মীর চিত্রিত একটি নেকলেস দেখা যায়। এই ছবি ও ভিডিও দেখেই নেটিজনদের একটি অংশ আপত্তি তুলেছেন। সেই পরিপ্রেক্ষিতেই সনাতন হিন্দু ধর্মকে অপমানের অভিযোগে তাপসী পান্নুর বিরুদ্ধে মামলা করেছেন বিজেপি বিধায়ক মালিনী গৌড়ের ছেলে একলব্য সিং গৌড়।
গত সোমবার হিন্দু রক্ষক সংগঠন অভিনেত্রীর বিরুদ্ধে ইন্দোরে মামলাটি দায়ের করে। অভিযোগকারী একলব্য সিং গৌড়ে জানান, খোলামেলা পোশাক পরে দেবী লক্ষ্মীর লকেট গলায় ঝুলিয়ে সনাতন হিন্দু ধর্মকে অপমান করেছেন তাপসী।
তাপসী পান্নুর ঝুলিতে রয়েছে ‘পিঙ্ক’, ‘থাপ্পড়’, ‘বদলা’র মতো একাধিক সফল ছবি আছে। ‘মনমর্জিয়া’, ‘সান্ড কি আঁখ’, ‘হাসিন দিলরুবা’সহ আরও অনেক ছবিতেও নজর কেড়েছেন তিনি। সামনে তাঁকে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে। এই প্রথম বলিউড বাদশার সঙ্গে অভিনয় করেছেন তিনি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১০ ঘণ্টা আগে