দক্ষিণী সিনেমার পর এবার বলিউড ভক্তদেরও যে মন কাড়বেন বিজয় দেবেরাকোন্ডা তার প্রমাণ নেট দুনিয়া। অভিনেতাকে নিয়ে আগ্রহের শেষ নেই যেন। বিশেষ করে একটা প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে, তা হলো কার সঙ্গে প্রেম করছেন বিজয়? মাঝে শোনা গিয়েছিল পুষ্পা অভিনেত্রী রাশ্মিকা মান্দানার সঙ্গে ডেট করছেন তিনি। সম্প্রতি জুড়েছে আরেক নাম।
শিগগিরই আসছে বিজয়ের প্রথম বলিউড সিনেমা ‘লাইগার’। সেখানে তাঁর নায়িকা অনন্যা পাণ্ডে। আর নতুন প্রেমিকা হিসেবে অনন্যার নামই উঠেছে। যদিও বিজয় বলছেন অন্য কথা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, ‘কফি উইথ করণ’-এর নতুন সিজনের একটি পর্বে এসে বিজয় জানালেন প্রেম নিয়ে। বিজয় বলেন, তিনি যখন বিয়ে করবেন আর বাচ্চা নেবেন তখন সবাইকে গলা ফাটিয়ে জানাবেন সব। তবে এর আগে ভক্তদের মনে আঘাত দিতে চান না তিনি। অভিনেতার ভাষ্য, অনেকেই তাঁকে ভালোবাসেন, তাঁর পোস্টার সাঁটান বাড়ির দেওয়ালে। এই মানুষগুলোর হৃদয় ভাঙা ঠিক মনে করেন না তিনি।
এদিকে বিজয়ের আসন্ন ছবি ‘লাইগার’ এর ট্রেলার প্রকাশ পেয়েছে গত সপ্তাহে। এরই মধ্যে প্রশংসায় ভাসছেন অভিনেতা। করণ জোহর প্রযোজিত ‘লাইগার’ পরিচালনা করছেন পুরী জগন্নাথ।
মুম্বাইয়ের বস্তির এক চা বিক্রেতা কীভাবে মার্কিন মুলুকে গিয়ে প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে যোগ দেবে, তা-ই উঠে আসবে ছবিতে। বিজয় দেবেরাকোন্ডা একজন বক্সারের ভূমিকায় অভিনয় করেছেন। ২ মিনিট ২ সেকেন্ডের ট্রেলারে বক্সিং রিংয়ে একাধিক লড়াইয়ের দৃশ্য দেখা গেছে। ছবিতে অতিথি চরিত্রে রয়েছেন কিংবদন্তি বক্সার মাইক টাইসন। আর বিজয়ের মায়ের চরিত্রে দেখা যাবে বাহুবলীর শিবগামী খ্যাত রম্যা কৃষ্ণানকে।
হিন্দি, তেলুগু তামিল, কন্নড়, মালয়ালাম—এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে ‘লাইগার’। ধর্মা প্রোডাকশনের আসন্ন অ্যাকশন ঘরানার ছবিটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী ২৫ আগস্ট।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৭ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৭ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৭ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৯ ঘণ্টা আগে