তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ভারতীয় তারকা হিসেবে নিমন্ত্রণ পেয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে হলিউড তারকা টম ক্রুজের পাশাপাশি হাজির হবেন সোনম কাপুরও।
আগামী ৭ মে উইন্ডসর ক্যাসেলে তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে সিনেমা ও সংগীত জগতের একাধিক তারকা উপস্থিত থাকবেন। সেখানে টম ক্রুজ ছাড়াও উপস্থিত থাকবেন কেটি পেরি, লিওনেল রিচি, গায়ক টম জোন্স ও টেলিভিশন উপস্থাপক বিয়ার গ্রিলসসহ একাধিক হলিউড তারকা। সে অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রী হিসেবে মঞ্চে উঠবেন সোনম কাপুর। কমনওয়েলথ ভার্চুয়াল সংগীতশিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মঞ্চে উঠবেন তিনি। বর্তমানে স্বামী আনন্দ আহুজা ও ছেলে ভাইয়ুকে নিয়ে লন্ডনে আছেন সোনম।
এই প্রথম ব্রিটিশ রাজপরিবারের কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছেন সোনম কাপুর। যদিও হলিউড অভিনেতা টম ক্রুজ এর আগেও রাজপরিবারের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ১৯৯৭ সালে ডায়নার শেষকৃত্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টম ক্রুজ।
চার্লস তাঁর মা ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর আট মাস পর ৬ মে আনুষ্ঠানিকভাবে রাজার মুকুট পরবেন। তিনি ‘রাজা তৃতীয় চার্লস’ উপাধি নিয়ে সিংহাসনে বসতে যাচ্ছেন। ১০৬৬ সালে রাজা উইলিয়াম এর পর থেকে কেন্দ্রীয় লন্ডনের চার্চে মুকুট পরা ৪০ তম রাজত্বকারী রাজা হবেন চার্লস। যুক্তরাজ্যের বাইরে, তিনি অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডসহ আরও ১৪টি কমনওয়েলথ দেশের রাজা। তার দ্বিতীয় স্ত্রী রাণী ক্যামিলাও মুকুট পরবেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে