‘তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার’- গাটছড়া বেঁধে সার্বজনীন মানবিক অনুভূতির পূর্ণতা দিলেন বলিউডের আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি।
রাজস্থানের জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে পাঞ্জাবি রীতি–রেওয়াজ মেনে গতকাল মঙ্গলবার সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা। রাতেই নিজেদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এই খবর দেন শেরশাহ জুটি।
আইভরি শেরওয়ানি পরে ঘোড়ায় চেপে বিয়ের মণ্ডপে প্রবেশ করেন সিদ্ধার্থ। আর কিয়ারা পরেছিলেন মণীশ মালহোত্রার নকশায় গোলাপি লেহেঙ্গা। দুজনের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
ছবি পোস্ট করে ক্যাপশনে কিয়ারা লেখেন, ‘আমাদের সারা জীবনের স্থায়ী বুকিং হয়ে গেল। এই নতুন যাত্রাপথে আমরা সবার আশীর্বাদ চাই।’
জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে এই তারকা জুটির বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন করণ জোহর, শহীদ কাপুর, মীরা রাজপুত, জুহি চাওয়ালা, মণীশ মালহোত্রারাসহ অনেকেই।
কিয়ারাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকারা। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ লিখেছেন, ‘শুভেচ্ছা, অনেক সুন্দর।’ ভিকি কৌশাল লিখেছেন ‘অভিনন্দন, একসঙ্গে তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে।’
এছাড়াও আলিয়া ভাট, নেহা কক্কার, বাণী কাপুরসহ অনেক তারকারা শুভেচ্ছা জানিয়েছেন।
২০২১ সালে ‘শেরশাহ’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় থেকে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। যদিও নিজেদের প্রেম নিয়ে কখনও মুখ খোলেননি তারা। তবে ভারতের জনপ্রিয় শো কফি উইথ করণের সাম্প্রতিক সিজনে কিয়ারা বলেছিলেন, তিনি এবং সিদ্ধার্থ ‘বন্ধুর চেয়েও বেশি।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে