
প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণার রেশ এখনো কাটেনি। তার মধ্যেই আবার শোনা গেল অরিজিৎ সিংয়ের কণ্ঠ। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে গত রোববার রাতে ছিল সেতারবাদক আনুশকা শঙ্করের অনুষ্ঠান। পারফরম্যান্সের একপর্যায়ে হঠাৎ সবাইকে চমকে দিয়ে আনুশকা ঘোষণা দেন, মঞ্চে উঠবেন অরিজিৎ।
অরিজিৎ মঞ্চে উঠে ‘মায়া ভরা রাতে’ গানটি গেয়ে শোনান। পণ্ডিত রবিশঙ্করের কম্পোজ করা এ গানে অরিজিতের সঙ্গে সেতার বাজান আনুশকা শঙ্কর আর তবলায় বিক্রম ঘোষ। অরিজিৎ জানান, তিনি যে সিনেমাটি পরিচালনা করছেন, তাতে ব্যবহারের জন্য আনুশকার লন্ডনের বাড়িতে বসে কিছু গান তৈরি করেছিলেন। সেখান থেকেও একটি গানের অংশবিশেষ শোনান।
সব মিলিয়ে ১৫ মিনিটের মতো মঞ্চে ছিলেন অরিজিৎ। তাতেই সবাইকে মন্ত্রমুগ্ধ করে দেন। প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিতের পরবর্তী পদক্ষেপ কী হয়, তা জানার অপেক্ষায় ছিল ভক্তরা। তবে সেটা যে এভাবে এত তাড়াতাড়ি উন্মোচিত হবে, তা ভাবেনি কেউ। অরিজিতের এই পারফরম্যান্সের ভিডিও তাই রোববার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে ভক্তরা।
গতকাল সোশ্যাল মিডিয়ায় অরিজিৎকে নিয়ে আরও একটি আপডেট জানিয়েছেন আমির খান। সম্প্রতি তিনি গিয়েছিলেন অরিজিতের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাসায়। সেখানে মোট চার দিন কাটান আমির। অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি উড়িয়েছেন, স্থানীয় বিদ্যালয়ের মাঠে গিয়ে খেলা করেছেন। এই আড্ডা-মজার ছলে আমির-অরিজিৎ মিলে তৈরি করেছেন নতুন কয়েকটি গান।

গত ২৭ জানুয়ারি অরিজিৎ সিং যখন সিনেমায় আর গান না গাওয়ার ঘোষণা দেন, তখন জানিয়েছিলেন, কয়েকটি সিনেমার গানের ব্যাপারে আগে থেকেই কথা দেওয়া আছে। সেগুলো শেষ করেই প্লেব্যাক ক্যারিয়ারে ইতি টানবেন। আমির খান প্রযোজিত ‘এক দিন’ সিনেমাও ছিল সেই তালিকায়। জানা গেছে, এ সিনেমার সব গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। আমির খান নিজে উপস্থিত থেকে গানগুলোর কাজ শেষ করেছেন।
অরিজিৎ সিংকে প্লেব্যাকে ফিরিয়ে আনতেও যথেষ্ট চেষ্টা করেছেন আমির খান। ইন্ডিয়ান এক্সপ্রেসকে আমির বলেন, ‘কয়েক দিন আগে মুর্শিদাবাদে গিয়েছিলাম। অরিজিৎকে প্লেব্যাকে ফেরানোর অনুরোধ নিয়ে যাইনি। তবে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু সব চেষ্টা ব্যর্থ। কারণ, চূড়ান্ত সিদ্ধান্ত সে নিয়ে ফেলেছে। আমার সিনেমায় গাওয়ার প্রতিশ্রুতি আগে থেকেই ছিল। তাই গানগুলোর কাজ শেষ করেছে সে। এ সিনেমায় পাঁচটি গান আছে, সবই তার গাওয়া।’
জানা গেছে, আমির খান প্রযোজিত এক দিন সিনেমায় অভিনয় করেছেন জুনায়েদ খান ও সাই পল্লবী। পরিচালনায় সুনীল পান্ডে। আগামী ১ মে মুক্তি পাবে সিনেমাটি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে