
সালমান খান কি রাজনীতিতে যোগ দিতে চলেছেন? ইনস্টাগ্রামে তাঁর পোস্ট দেখে এ প্রশ্নই এসেছিল দর্শকদের মনে। একটি পোস্টার প্রকাশ করেছিলেন সালমান। তাতে রাজনৈতিক নেতাদের মতো দুই হাত উপরে তুলে আছেন তিনি। পরনে সাদা পোশাক আর নেহরু কোট। সামনে জন অরণ্য। উড়ছে সাদা পতাকা। ক্যাপশনে লিখেছিলেন, ‘দেখা হচ্ছে এক নতুন ময়দানে’।
চলচ্চিত্র তারকাদের রাজনীতির ময়দানে অবতরণের খবর নতুন নয়। এ পর্যন্ত অনেক তারকা ভারতের বিধায়ক-সাংসদ-মন্ত্রী হয়েছেন। তবে সালমান খান রাজনীতিতে জড়াবেন, বিষয়টি ঠিক হজম হচ্ছিল না ভক্তদের। পরে জানা যায়, তেমন কিছুই ঘটছে না। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নতুন সিজনে ফিরছেন সালমান। তার জন্যই এমন প্রচার।
সম্প্রতি বিগ বস ১৯-এর টিজার প্রকাশ করেছে জিও হটস্টার। তাতেও সালমানকে রাজনৈতিক নেতারূপে দেখা গেছে। ভোটের থিমেই নাকি এই নতুন সিজনের পর্ব সাজাতে চলেছেন নির্মাতা। যেখানে এসেছে ‘ঘরওয়ালো কি সরকার’ থিম। অর্থাৎ এবার বাড়ির সিদ্ধান্ত কেবল বিগ বসের একার হাতে নয়। বরং এই সিজনে অনুষ্ঠানটি বাড়ির সদস্যদের মতামত অনুসারে পরিচালিত হবে, যা শোতে যোগ করবে ভিন্নমাত্রা। এ বিষয়টি বোঝাতে টিজারে তাই রাজনৈতিক নেতার ভূমিকায় অবতীর্ণ সালমান।
আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে বিগ বস ১৯ রিয়েলিটি শোর প্রচার। দেখা যাবে জিও হটস্টার ও কালারস টিভিতে। এ সিজনে প্রতিযোগী হিসেবে কারা থাকবেন, সে তালিকা এখনো প্রকাশ্যে আসেনি। তবে ১৫ জন প্রতিযোগীর মধ্যে ছোট পর্দার বেশ কয়েকজন অভিনয়শিল্পী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কয়েকজন বাস্তবের জুটি থাকবেন বলে জানা গেছে।
২০১২ সাল থেকে নিয়মিতভাবে বিগ বস উপস্থাপনা করে আসছেন সালমান খান। নতুন মৌসুমে তিনি এ শো থেকে অবসর নেবেন বলে গুঞ্জন রটেছিল। তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়ে ১৯তম সিজনে ফিরলেন বলিউড ভাইজান। তবে এবার পুরো শো উপস্থাপনায় থাকতে পারবেন না। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পাঁচ মাস ধরে চলা এ শোর প্রথম তিন মাস দেখা যাবে সালমানকে, এরপর বিরতি দিয়ে ফিরবেন গ্র্যান্ড ফিনালেতে। তাঁর অনুপস্থিতিতে উপস্থাপক হিসেবে দেখা যাবে ফারাহ খান, করণ জোহর ও অনিল কাপুরকে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে