
বলিউডে পা রাখার আগেই অভিনয়-দক্ষতা দিয়ে নেটিজেনদের মন কেড়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকীর কন্যা শোরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের একটি অডিশনের ভিডিও শেয়ার করেছেন নওয়াজ। আর তাতেই প্রশংসায় পঞ্চমুখ অনুসারীরা।
ওই ভিডিওতে দেখা যায়, ইংরেজিতে ডায়ালগ ডেলিভারি দিচ্ছেন শোরা। ভিডিওটির কমেন্ট সেকশনে এক অনুসারী লিখেছেন, ‘মন ভরে গেল।’ আরেকজন লিখেছেন, ‘কী অসাধারণ অভিনয় করলেন!’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘নিশ্চয়ই বলিউডে রাজ করবেন নওয়াজ-কন্যা।’ আরেকজন বলছেন, ‘বাবার মতোই প্রতিভাবান কন্যা। অবশ্যই গর্বিত হওয়ার মতো মুহূর্ত।’
গত বছর এক সাক্ষাৎকারে অভিনয়ের প্রতি শোরার প্যাশনের কথা উল্লেখ করেছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। তিনি বলেন, ‘আমার মেয়ে এখন অভিনয়টা শিখছে। সে নিজে পারফর্মিং আর্ট ফ্যাকাল্টিতে গিয়ে শিক্ষকের সামনে দুই হাত জোড় করে বলেছে, সে অভিনয় শিখতে চায়।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে শোরা বলেছেন, ‘আমি যা করেছি বা শিখেছি, তা-ই আমার সন্তানের করতে হবে—এমন কিছুতে আমি বিশ্বাসী নই। শোরার ওপর আমি সেই চাপ তৈরি করতে চাই না। ও নিজের পৃথিবীকে কীভাবে দেখছে, সেটা গুরুত্বপূর্ণ। জীবন সম্পর্কে ওর নিজস্ব ব্যাখ্যা থাকা দরকার—আমার চাপিয়ে দেওয়া কিছু ধারণ করা নয়। আমার অভিজ্ঞতা, প্রশিক্ষণ এবং জীবন ভিন্ন ছিল। আমি যেভাবে পৃথিবীকে দেখতাম, তাতে আমার অভিজ্ঞতাও সেভাবে তৈরি হয়েছে। তাই আমি যদি শোরাকে বলি, আমার অভিজ্ঞতা থেকে শিখো, সেটা ভুল হবে। আমি তার ওপর সেই চাপ দিতে চাই না।’
শোরা বর্তমানে লন্ডনে অভিনয় শিখছেন।
তথ্যসূত্র: এনডিটিভি মুভিজ

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে