
শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় ১৫ মিনিটের অ্যাকশন দৃশ্যে অতিথি চরিত্রে ঝড় তুলেছিলেন সালমান খান। অন্যদিকে ‘টাইগার থ্রি’তে অতিথি চরিত্র হয়ে সালমানকে জেল ভেঙে বের করে এনেছিলেন শাহরুখ। এ দুই সিনেমায় পাঠান ও টাইগারের একসঙ্গে আবির্ভাব ব্যাপক সাড়া পেয়েছিল। সেখান থেকেই ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমার পরিকল্পনার সূত্রপাত।
প্রযোজক আদিত্য চোপড়ার ইচ্ছা ছিল, পাঠান চরিত্রের শাহরুখ ও টাইগার চরিত্রের সালমানকে একসঙ্গে নিয়ে পুরো একটি সিনেমা বানানোর। সেই থেকে অপেক্ষায় ভক্তরা, কবে আসবে টাইগার ভার্সেস পাঠান! সবারই চাওয়া, সিনেমাটি যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দেওয়া হোক। তবে সে চাওয়া সহসাই পূরণ হচ্ছে না। সাম্প্রতিক খবর বলছে, শাহরুখ-সালমানকে একসঙ্গে দেখতে দর্শকদের আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে।
শাহরুখ-সালমান দুই সুপারস্টারের দ্বৈরথ পর্দায় তুলে ধরার জন্য নতুনভাবে প্রস্তুতি শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। এর আগে শোনা গিয়েছিল, টাইগার ভার্সেস পাঠান সিনেমাটি করতে তাঁরা দুজনেই রাজি। এমনকি চিত্রনাট্যের চূড়ান্ত খসড়াও প্রস্তুত। শুধু দুই খানের ডেট পাওয়ার অপেক্ষা! তবে পুরো বিষয়টি স্থগিত হয়ে গেছে প্রযোজকের নতুন সিদ্ধান্তে। প্রযোজক আদিত্য চোপড়া নাকি চাইছেন, নতুন করে এই সিনেমার চিত্রনাট্য সাজাতে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আদিত্য চোপড়া মনে করছেন, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সিনেমাগুলোতে অনেক কিছু পুনরাবৃত্তি হচ্ছে। ফলে এবার ভিন্নতার খোঁজ করছেন তিনি। ভবিষ্যতে স্পাই ইউনিভার্সের সিনেমার পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন আনতে চান প্রযোজক। একই রকম ফর্মুলার ব্যবহার বন্ধ করে একঘেয়েমি এড়ানোর দিকেই নজর তাঁর।
সে কারণে টাইগার ভার্সেস পাঠানের শুটিং শুরু হতে আরও বেশ খানিকটা দেরি হবে। কারণ, বর্তমানে প্রযোজক আদিত্য চোপড়ার একমাত্র ধ্যানজ্ঞান রণবীর কাপুরের ‘ধুম ৪’ নিয়ে। প্রযোজক নিজেই চিত্রনাট্যকার শ্রীধর রাঘবনের সঙ্গে চিত্রনাট্যের শেষ পর্যায়ের কাজ নিয়ে ব্যস্ত। এটির কাজ শেষ হলেই শুরু হবে শাহরুখ-সালমানকে নিয়ে নতুন গল্প লেখার কাজ।

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১২ মিনিট আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৩ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৩ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৩ ঘণ্টা আগে