
হিজাব পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কট্টরপন্থীদের ট্রলের মুখে পড়েছেন বলিউড ও ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। স্বামী ভিকি জৈনের সঙ্গে সম্প্রতি আবুধাবিতে বেড়াতে যান অঙ্কিতা। সেখান থেকে স্বামীর সঙ্গে একগুচ্ছ রোমান্টিক মুহূর্ত শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তাতেই একশ্রেণির নেটিজেনের উগ্র মন্তব্য ও কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে।
অঙ্কিতার পোস্ট করা কয়েকটি ছবিতে তাঁকে হিজাব পরা অবস্থায় দেখা গেছে। মূলত এই হিজাব নিয়েই অনেকের আপত্তি। ক্ষুব্ধ নেটিজেনরা কমেন্ট বক্সে উগরে দিয়েছেন তাঁদের ক্ষোভ। ছবিগুলো দেখার পর কট্টরপন্থী নেটিজেনদের একটি অংশ অঙ্কিতাকে লক্ষ্য করে নেতিবাচক মন্তব্য করা শুরু করে। তাঁর ধর্মবিশ্বাস নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।
কেউ কেউ মন্তব্য করেন, ‘হিন্দু হয়েও কেন হিজাব পরেছেন?’ আবার কেউ সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, ‘আপনি কি ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে গেছেন?’ ক্ষোভ এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে, অনেকে একযোগে অঙ্কিতাকে আনফলো করার ডাকও দিয়েছেন।
অঙ্কিতার হিজাব পরাকে কেন্দ্র করে নেটদুনিয়া এখন দুই ভাগে বিভক্ত। মুসলিম রীতি মেনে মাথায় হিজাব পরায় অনেকে যেমন অভিনেত্রীর ওপর চটেছেন, তেমনি অনেকে আবার অঙ্কিতার এই পোশাকের মধ্যে খুঁজে পেয়েছেন ধর্মীয় সহনশীলতার সুন্দর বার্তা।
হিজাব নিয়ে অঙ্কিতাকে কটাক্ষ করায় অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তাঁর ভক্তরা। অনেকেই উল্লেখ করেন যে, ধর্মীয় স্থানে প্রবেশের ক্ষেত্রে মাথা ঢেকে রাখা বা নির্দিষ্ট পোশাকবিধি মেনে চলা সাধারণ নিয়মের অংশ। স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় স্থানের নিয়মকে সম্মান জানিয়েই অঙ্কিতা ওই পোশাক পরেছিলেন। সংকীর্ণ মানসিকতা পরিহার করে অন্য দেশের সংস্কৃতি ও ধর্মীয় স্থানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
এই বিতর্ক নিয়ে অঙ্কিতা বা ভিকি এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে ট্রলারদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভক্তদের এই ঐক্যবদ্ধ অবস্থান সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হচ্ছে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১৮ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১৮ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১৮ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১৮ ঘণ্টা আগে