বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে দূরত্বের গুঞ্জন শোনা যাচ্ছে কয়েক মাস ধরেই। বিশেষ করে সম্প্রতি মুকেশ আম্বানীর ছেলের বিয়তে এই জুটি একসঙ্গে প্রবেশ না করায় জল্পনা আরও দানা বাঁধতে শুরু করেছে। তাঁদের দাম্পত্যে ফাটলের অস্পষ্টতার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে তৃতীয় ব্যক্তির নাম। আর সেই নাম হলো বলিউড অভিনেত্রী নিমরাত কাউর।
নেটিজেনদের ধারণা-অভিনেত্রী নিমরাত কাউরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি সংসারে অশান্তি। এ নিয়ে খবর প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যমগুলো।
এতে বলা হচ্ছে, ‘দশভি’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন অভিষেক ও নিমরত। এ নিয়ে প্রশ্ন উঠছে, তাহলে কি এই ছবির শুটিং থেকেই মন দেওয়া নেওয়ার শুরু? তবে এ নিয়ে ঐশ্বরিয়া, অভিষেক বা নিমরত কেউই কোনো মন্তব্য করেননি। কথা বলছেন না তাঁদের ঘনিষ্ঠজনরাও। এটি শুধুই গুঞ্জন কি না, সেটিও উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।
এ দিকে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই ঠিকানা পরিবর্তন করছেন অভিষেক। মুম্বাইয়ে একটি স্টাইলিশ অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। এমন খবরের পর নেটিজেনরা মনে করছেন জীবনের নতুন অধ্যায় শুরু করতেই অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিষেক।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অভিষেকের নতুন অ্যাপার্টমেন্টটি বচ্চন পরিবারের বাসভবন জলসার কাছাকাছি অবস্থিত। এই অ্যাপার্টমেন্ট থেকে সমুদ্র সৈকতের দারুণ ভিউ পাওয়া যায়। ৪৮৯৪ বর্গফুটের এই অ্যাপার্টমেন্টের জন্য অভিষেকের খরচ হয়েছে ১৫ কোটি রুপির বেশি।
অভিষেকের অ্যাপার্টমেন্ট কেনার খবর ছড়ানোর পর প্রশ্ন উঠছে, কেন বিচ্ছেদের জল্পনার মধ্যে নতুন বাড়ি কিনলেন অভিষেক? তিনি কি ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যাকে নিয়ে এই বাড়িতেই নতুন করে সংসার গোছাতে চলেছেন?
শোনা যায়, ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে বিবাদের কারণেই বচ্চন বাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া। তবে নতুন বাড়িতে কবে উঠছেন কিংবা স্ত্রী-সন্তান নিয়ে উঠছেন কিনা এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিষেক।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে