ভারতের রাজস্থানের জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে পাঞ্জাবি রীতি মেনে গত মঙ্গলবার সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। নবদম্পতি এখন দিল্লিতে অবস্থান করছেন। আজ বৃহস্পতিবার সেখানে আত্মীয়-পরিজনদের উপস্থিতিতে বিবাহোত্তর সংবর্ধনার পরিকল্পনা রয়েছে তাঁদের। এ দিকে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ সূত্রে বের হলো এক খবর, বিয়ের সংগীত অনুষ্ঠানে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন সিদ্ধার্থের বাবা সুনীল মালহোত্রা।
প্রতিবেদন থেকে জানা যায়, অনুষ্ঠান চলাকালীন সিদ্ধার্থের বাবা অসুস্থ হয়ে হঠাৎ বমি শুরু করেন। ঘটনাস্থলে তখন হাজির হয় মেডিকেল টিম। তারপর সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় হোটেলের কক্ষে। প্রাথমিক চিকিৎসার পর ২ ঘণ্টা বিশ্রাম নেন সুনীল মালহোত্রা।
প্রতিবেদন সূত্র আরও জানা যায়, সেসময় অনুষ্ঠান কার্যত থামিয়ে দেন এ জুটি। বাবার অসুস্থতার কথা মাথায় রেখে সিদ্ধার্থ প্রাসাদেও খুব জোরে গান বাজাতে দেননি। যদিও এরপর সিদ্ধার্থের বাবা আবার অনুষ্ঠানে যোগ দেন। তারপর গভীর রাত পর্যন্ত চলে সংগীতের অনুষ্ঠান।
গত মঙ্গলবার ভারতের রাজস্থানের জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ ও কিয়ারা। বুধবার বিকেলে নবদম্পতি জয়সলমের থেকে দিল্লি পৌঁছান। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান শেষে তাঁদের মুম্বাই ফেরার কথা রয়েছে। মুম্বাইয়ে আগামী ১২ ফেব্রুয়ারি আরও একটি রিসেপশন পার্টির আয়োজন করেছেন ‘শেরশাহ’ জুটি। সেখানে উপস্থিত থাকবেন বলিউডের তারকা থেকে শুরু করে সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও।
২০২১ সালে ‘শেরশাহ’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় থেকে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। যদিও নিজেদের প্রেম নিয়ে কখনো মুখ খোলেননি তারা। তবে ভারতের জনপ্রিয় শো কফি উইথ করণের সাম্প্রতিক সিজনে কিয়ারা বলেছিলেন, তিনি এবং সিদ্ধার্থ ‘বন্ধুর চেয়েও বেশি।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে