
বলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে মোহাম্মদ আলিয়ান নামে এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। আজ রোববার সকালে সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তাকে আটক করা হয়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি প্রথমে তাঁর নাম বিজয় দাস বলে দাবি করেন। তিনি থানে শহরের একটি বারে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।
এর আগে বৃহস্পতিবার ভোরে সাইফ আলী খান তাঁর বান্দ্রার বাড়িতে একজন অনুপ্রবেশকারী দ্বারা ছুরিকাঘাতের শিকার হন। তাকে ছয়টি ছুরিকাঘাত করা হয়, যার মধ্যে গলায় এবং মেরুদণ্ডের কাছে আঘাত ছিল। গুরুতর আহত অবস্থায় সাইফ আলী খানকে লিলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে জরুরি অস্ত্রোপচার করে তাঁর মেরুদণ্ড থেকে আড়াই ইঞ্চি ব্লেডের টুকরো বের করা হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফ আলী খান এখন সুস্থ হচ্ছেন।
এর আগে শনিবার সকালে ছত্তিশগড়ের একটি রেলওয়ে স্টেশন থেকে আকাশ কৈলাশ কান্নোজিয়া নামে ৩১ বছর বয়সী এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) জানায়, মুম্বাই পুলিশের নেতৃত্বে এই সন্দেহভাজনকে ধরা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্রের বরাতে গণমাধ্যমে বলা হয়েছে, আটক ওই ব্যক্তি সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির মতো দেখতে।
এর আগে ঘটনার এক দিন পর প্রকাশ্যে আনা হয় সাইফ আলী খানকে ছুরিকাঘাত করা সেই দুষ্কৃতকারী যুবকের ছবি। বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে আপৎকালীন সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় তাঁকে। তবে ছবিতে চেহারা দেখা গেলেও সে সময় তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি মুম্বাই পুলিশ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে