ঢাকা: এবার ‘কৃষ ৪’-এর গল্প লিখলেন হৃত্বিক রোশনের একজন ফ্যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ভাইরাল, স্বয়ং হৃত্বিকও এই গল্প সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
কিছুদিন আগেই ‘কৃষ’-এর মুক্তির পনেরো বছরের পূর্তি উপলক্ষে এই সুপারহিরোর ফ্র্যাঞ্চাইজির চার নম্বর ছবি অর্থাৎ ‘কৃষ ৪’ এর কথা ঘোষণা করেছেন হৃত্বিক রোশন। টুইট করে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে কালো রঙের লং কোট পরে আকাশপথে উড়ে যাচ্ছেন কৃষ। তার মাঝেই মুখ থেকে নিজের মুখোশটি খুলে ছুঁড়ে দেন তিনি। ভিডিওর সঙ্গে লিখেছেন, ‘অতীতে যা হওয়ার হয়ে গিয়েছে। দেখা যাক, ভবিষ্যৎ কী নিয়ে আসে। কৃষ ৪’। হ্যাশট্যাগ হিসেবে ‘ফিফটিন ইয়ারস অফ কৃষ’ এবং ‘কৃষ ৪’ শব্দেরও ব্যবহার করেছেন তিনি।
এবার ‘কৃষ ৪’-এর গল্প লিখলেন একজন ফ্যান। অবশ্য মজা করে তাঁর লেখা সেই গল্পের প্লট পড়ে ইতিমধ্যেই প্রশংসা জানিয়েছে অনেকে। ওই পোস্টের লাইকের সংখ্যাও বেড়েছে লাফিয়ে লাফিয়ে। তবে টুইট করে ওই লেখকের দাবি মাত্র মিনিট পাঁচেকের মধ্যেই তিনি ‘কৃষ ৪’ এর গল্প লিখেছেন। ভিনগ্রহের প্রাণী থেকে টাইম ট্র্যাভেল থেকে কী জায়গা পায়নি তাঁর লেখা ওই গল্পের প্লটে। এমনকি প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘প্রিয়া’ চরিত্রটিকেও সুচারুভাবে সুপারপাওয়ার দিয়েছেন। তা ওই ব্যক্তি কী গল্প লিখেছেন ‘কৃষ ৪’-এর?
টাইম মেশিনের সাহায্যে ‘কৃষ’-এর ভিলেন নাসিরুদ্দিন শাহ হাজির হয়েছে বর্তমান সময়ে। সে এখন সুপারভিলেন। কারণ ইতিমধ্যেই টাইম মেশিনে করে অতীতে গিয়ে ভিনগ্রহের জীব জাদুর কয়েকটা বন্ধুবান্ধবকে ধরে এনেছে সে। যাইহোক বর্তমানে তাঁর আসার উদ্দেশ্য, প্রতিহিংসা চরিতার্থ করা। প্রধান শত্রু কৃষ্ণা অর্থাৎ ‘কৃষ’. কৃষকে না পেয়ে তাঁর ছেলেকে চুরি করে ফের ২০০৬ সালে ফিরে যায় সে। এবার নিজের মেধা এবং সুপারপাওয়ারকে কাজে লাগিয়ে কৃষও তৈরি করে ফেলে একটি টাইম মেশিন। সে এবং প্রিয়া নিজেদের সন্তানকে উদ্ধারের জন্য অতীতে ফিরে যায় বটে কিন্তু ধরা পড়ে যায় নাসিরুদ্দিনের খপ্পরে। কোনওরকমে বেঁচে যায় প্রিয়া। অসহায় প্রিয়াকে এবার সাহায্য করতে এগিয়ে আসে ‘জাদু’। রোহিতের মতো প্রিয়াকেও নিজের ‘সুপারপাওয়ার’ দেয় সে। সেই শক্তিকে কাজে লাগিয়েই কৃষ এবং নিজের সন্তানকে উদ্ধার করতে সফল হয় প্রিয়া। শেষে এই ‘সুপারহিরো জুটি’ মাইল ধ্বংস করে ‘সুপারভিলেন’ এর সব শক্তিকে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে