বলিউড পাড়ার অন্যতম আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। শুধু প্রেমের গুঞ্জন নয়, শোনা যাচ্ছে আগামী মাসে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা।
এবার জানা গেল গুরুত্বপূর্ণ একটি খবর—বরুণ ধাওয়ানের সঙ্গে কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সিদ্ধার্থের ঝগড়া হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের এক প্রতিবেদনে জানা যায়, পরিচালকের নির্দেশ ছাড়াই বরুণ ধাওয়ান একটি ম্যাগাজিনের শুটিংয়ে কিয়ারাকে চুম্বন করেন। এতে কিয়ারাও অবাক ও বিরক্ত হয়েছিলেন। এই বিনোদন ওয়েবসাইটের দাবি, সিদ্ধার্থ নাকি এ ঘটনায় বেশ মুষড়ে পড়েছিলেন। তাঁদের মধ্যে ঝগড়াও হয়।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালকে বিয়ে করেন বরুণ ধাওয়ান।
একটি ম্যাগাজিনের শুটিংয়ের সময় এই কাণ্ড ঘটান বরুণ ধাওয়ান। অথচ শুটিংয়ের দায়িত্বে থাকা কেউই এমন কিছু করতে বলেননি বরুণকে। স্ক্রিপ্টেও এমন কিছু ছিল না। বরুণ ধাওয়ান হঠাৎ করেই কিয়ারার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে গালে চুমু খান। এতে অবাক হয়ে যান কিয়ারাও। তাঁকে কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায়। যদিও শেষ পর্যন্ত কিয়ারা হেসে পরিস্থিতি সামলে নেন। এ ঘটনায় চটে গিয়েছিলেন সিদ্ধার্থ।
তবে এ ঘটনা শেষ পর্যন্ত এই জুটির সম্পর্কে প্রভাব ফেলতে পারেনি তা স্পষ্ট। শোনা যাচ্ছে, আগামী মাসে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সিদ্ধার্থ–কিয়ারা। এমন খবরই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। যদিও সিদ্ধার্থ কিংবা কিয়ারা কেউ-ই এখন পর্যন্ত মুখ খোলেননি এ ব্যাপারে। বিয়ে ৬ ফেব্রুয়ারিতে হলেও তাঁদের বিয়ের পূর্বের অনুষ্ঠানগুলো ৪ ও ৫ ফেব্রুয়ারি হতে পারে। মেহেদি, হলদি ও সংগীত অনুষ্ঠানে আমন্ত্রিত ঘনিষ্ঠ অতিথি এবং পরিবারের সঙ্গেই উদ্যাপন করবেন তাঁরা।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, নিরাপত্তাকর্মী ও দেহরক্ষীদের একটি দল আগামী ৩ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমিরে পাঠানো হবে। সেখানে আমন্ত্রণে যোগ দিতে যাওয়া ভারতের বিশেষ ব্যক্তিদের জন্য নিরাপত্তা বলয় তৈরি করা হবে। অনুষ্ঠানটি ঘিরে উচ্চতর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।
জয়সালমির প্যালেস হোটেলটি রাজস্থানের কেন্দ্রস্থলে অবস্থিত বিলাসবহুল একটি অবকাঠামো। এই মনোরম লোকেশনে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ে একটি দুর্দান্ত আয়োজনই হতে যাচ্ছে বলে আশা করছেন ভক্তরা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে