২০২০ সালের ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ। তারপর থেকে দীর্ঘদিন ধরে সেই ফ্ল্যাট ফাঁকাই পড়ে রয়েছে। গত বছর কানাঘুষা শোনা যাচ্ছিল, অভিনেত্রী আদা শর্মা মুম্বাইয়ের ওই ফ্ল্যাট কিনেছেন। সুশান্তের ওই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের বাইরে দেখাও যায় আদাকে। সম্প্রতি সিদ্ধার্থ কাননের শোয়ে এই প্রশ্নেরই মুখোমুখি হতে হয় আদা শর্মাকে।
‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত আদা শর্মা সরাসরি স্বীকার না করলেও তাঁর কথায় এর ইঙ্গিত মিলেছে। অভিনেত্রী জানিয়েছেন, শিগগিরই বিষয়টি খোলাসা করবেন।
আদা বলেন, ‘আপাতত আমি শুধু বলতে চাই যে আমি সবার হৃদয়ে বাস করি। এ বিষয়ে কথা বলার জন্য সঠিক সময় নিশ্চয় আসবে। আমি যখন ওই জায়গাটা দেখতে গিয়েছিলাম, তখন ওটা নিয়ে আগ্রহ দেখে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। আমি ভীষণ প্রাইভেট পারসন। আমি আমার সিনেমার জন্যই জনসাধারণের আগ্রহের কারণ হতে চাই। তবে আমি ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। আমি আমার গোপনীয়তা বজায় রাখতে ভালোবাসি।’
অভিনেতা আরও বলেন, ‘আমারও মনে হয়, যিনি এই পৃথিবীতে নেই, অথচ একসময় এত সুন্দর ছবি করেছেন, তাঁকে নিয়ে এভাবে কথা বলাটা ভুল। আমি এটাকে সমর্থন করি না। উনি এমন একজন অভিনেতা, যাকে আমি অনেক শ্রদ্ধা করি। আমি এই সম্মান বজায় রাখতে চাই। কারণ লোকজন এটা নিয়ে নানান ভুলভাল মন্তব্য করলে সেটা আমার ভালো লাগে না।’
আদা আরও বলেন, ‘আমি ইতিমধ্যে এটা নিয়ে নানান মন্তব্য পড়েছি। আমি বলতে চাইছি, আপনারা আমাকে ট্রল করতেই পারেন, কিন্তু এমন কাউকে ট্রল করবেন না, যিনি আর নেই। কারণ তাঁদের নিয়ে কথা বলার কেউ নেই। আমি কোথায় থাকি তা শিগগিরই প্রকাশ্যে আনব, তবে এই মুহূর্তে আমি লাখ লাখ মানুষের হৃদয়ে বাস করছি, বিনা ভাড়ায়।’
২০২৩ সালের আগস্টে ভারতের এক নামী পাপারাজ্জি পোস্ট থেকে জানা যায়, আদা শর্মা মন্ট ব্লাঙ্ক অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কিনছেন, যেখানে সুশান্ত থাকতেন। টেলিচক্করের প্রতিবেদনে দাবি করা হয়, এ বিষয়ে আদা শর্মার টিমের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর এই খবর সত্যি বলে নিশ্চিত করেছেন। তবে আদা শর্মা ওই অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেছেন কি না, তা এখনো জানা যায়নি।
জানা যায়, ২০১৯ সালের ডিসেম্বরে মাসিক সাড়ে ৪ লাখ রুপিতে ওই অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন সুশান্ত।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১২ ঘণ্টা আগে