কয়েক দিন আগেই মাঝরাস্তায় ভারতীয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের ওপর চড়াও হয়েছিলেন একদল লোক। তাঁরা অভিনেত্রীকে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এক ব্যক্তি। এবার সেই ব্যক্তির বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন অভিনেত্রীর আইনজীবীরা।
কয়েক দিন আগে অভিযোগ আসে, রাভিনার ড্রাইভার বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কয়েকজন নারীকে ধাক্কা দিয়েছেন। সেখানে আরও দাবি করা হয়, অভিনেত্রী তখন মদ্যপ অবস্থায় ছিলেন। এই ঘটনার পর গাড়ি থেকে বেরিয়ে এসে অভিযোগকারীদের উদ্দেশ্যে নানান কটূক্তি করেন তিনি। পাশাপাশি গায়েও হাত তোলার অভিযোগ আনা হয়। অন্যদিকে রাভিনার দাবি, তাঁর সঙ্গে কিছু নারী বাজে আচরণ করেন। গভীর রাতে অভিনেত্রীকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তিনজন নারী ঘিরে ধরেন, সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন বলে রাভিনা অভিযোগ করেন।
সেই ঘটনার পরই সেখানে উপস্থিত মানুষের কাছে রাভিনাকে হেনস্তা হতে হয়। আর তা ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে। ওই ভিডিওর মাধ্যমে অভিনেত্রীর মানহানি করার চেষ্টা করেন এক ব্যক্তি, এমন অভিযোগ করা হয়েছে মানহানির মামলায়।
রাভিনার আইনজীবীদের দাবি, সিসিটিভি ফুটেজের একটা অংশ সামনে এনে ইচ্ছাকৃতভাবে অভিনেত্রীর সম্মান নষ্টের চেষ্টা করা হয়েছে।
ঘটনা ঘিরে তৈরি হওয়া জটিলতা যে আরও বাড়ল, তাই বলা যায়। এবার পরিস্থিতি কোন দিকে এগোয়, সেদিকে নজর থাকবে অভিনেত্রীর অনুরাগীদের। এক নেটিজেন লিখেছেন, ‘অনেক সময়ে এ রকম ঘটনায় সেলিব্রিটিরা কোনও কড়া পদক্ষেপ করেন না। জটিলতা চান না বলে। তবে রাভিনা ব্যতিক্রম।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে