আগামী মাসের প্রথম সপ্তাহেই মুক্তি পাবে বলিউড অভিনেতা রণবীর কাপুরের সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’। তারই প্রচারে গতকাল রোববার কলকাতায় ব্যস্তসময় কাটিয়েছেন রণবীর। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রণবীর জানান, তিনি কিংবদন্তি গায়ক কিশোর কুমারের চরিত্রে অভিনয় করছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন এমনটিই জানিয়েছে।
কিশোর কুমারের বায়োপিকে অভিনয় করার বিষয়ে রণবীর কাপুর বলেন, ‘আমি গত ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিক নিয়ে কাজ করছি। অনুরাগ বসুর সঙ্গে আমরা এটি লিখছি এবং আমি আশা করছি যে এটি আমার পরবর্তী বায়োপিক হতে চলেছে।’
রণবীরকেও আরও জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর বায়োপিকটি করছেন কি না। এ বিষয়ে রণবীর বলেন, ‘আমি মনে করি দাদা (সৌরভ গাঙ্গুলী) শুধু ভারতে নয়, সারা বিশ্বে একজন জীবন্ত কিংবদন্তি। তাঁর ওপর নির্মিত বায়োপিকটি হবে খুব স্পেশাল। দুর্ভাগ্যবশত আমি এই সিনেমার আনুষ্ঠানিক প্রস্তাব এখনো পাইনি। আমি মনে করি ‘‘লাভ ফিল্মস’’ এর নির্মাতারা এখনো এটির চিত্রনাট্য লিখছেন।’
এর আগে গতকাল রণবীর সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে ক্রিকেটও খেলেছিলেন। রণবীর কাপুরের ‘মক্কার একাদশ’ এবং সৌরভের ‘ঝুটি একাদশ’ এর মধ্যকার ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। মাঠে দুজনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হয়েছে।
আগামী ৮ মার্চ অর্থাৎ হোলির দিন মুক্তি পাবে ‘তু ঝুটি ম্যায় মক্কার’। সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। পরিচালক লাভ রঞ্জনের সিনেমাটি রোমান্টিক-কমেডি ঘরানার। ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় অভিনয় করছেন ডিম্পল কাপাডিয়া। আর এই ছবির মাধ্যমেই অভিনয় জগতে পা রাখছেন প্রযোজক-পরিচালক বনি কাপুর। রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করছেন তিনি। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্ট্যান্ডআপ কমেডিয়ান অনুভব সিং বাসসিকে। সিনেমা হলে মুক্তির পালা শেষ হওয়ার বেশ কিছুদিন পরে নেটফ্লিক্সেও দেখা যাবে সিনেমাটি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে