জীবনের কঠিন সময় বন্ধুর মতো পাশে ছিলেন গোবিন্দা। স্মৃতির পাতা থেকে পুরনো কথা জানালেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা জানিয়েছেন, সুইজারল্যান্ডে শুটিং করার সময় তিনি এমন একটা খবর পেয়েছিল, ভেঙে পড়েছিলেন। সেই সময় সঙ্গ দিয়েছেন গোবিন্দা। গোবিন্দা না থাকলে হয়তো কোন দূর্ঘটনাও ঘটে যেতে পারতো।
এক সাক্ষাৎকারে রাভিনা জানিয়েছেন, তাঁদের একে অপরের সঙ্গে সত্যি খুব ভালো বন্ডিং ছিল। কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তির কল্যাণে মানুষ অনেকবেশি দূরে চলে গিয়েছে।
ইউটিউব চ্যানেল ফিল্ম কম্পেনিয়নকে দেওয়া এক সাক্ষাৎকারে রাভিনা জানিয়েছেন, ‘মনে আছে, যখন আমি সুইজারল্যান্ডে ছিলাম, শুটিং করছিলাম চিচির (গোবিন্দার ডাক নাম) সঙ্গে। মানসিকভাবে সুস্থ ছিলাম না। একদিন আমি বসা, ও এসে আমাকে বলল, ‘এই খবরটা শুনেছ? ও আমাকে একটা খবর দিয়েছিল। শুনে চুপচাপ বসে ছিলাম। বাকরুদ্ধ হয়ে গেলাম। ও এসে আমার হাতটা ধরে বলল, ‘সাহস রাখ। আমরা রয়েছি তো। সব ঠিক হয়ে যাবে। সেদিন ও আমাকে যেভাবে আগলে রেখেছে আজও ভুলতে পারিনা।’
রাভিনা আরও যোগ করেন, ‘সেই সময় আমাদের একে অপরের সঙ্গে কথা বলা ছাড়া বিনোদনের তেমন অন্য কোনও মাধ্যম ছিল না। আমরা অনেকটা পরিবারের মতো ছিলাম। কিন্তু এখনকার ব্যাপারটা অন্যরকম, লাইট, ক্যামেরা অ্যাকশন এবং কাট। এরপরই যে যাঁর ফোনে ব্যস্ত হয়ে পড়ে। সবাই ইনস্টাগ্রামে নিজের ছবি, কেক-কফির ছবি দিচ্ছে। এভাবেই সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে। প্রযুক্তি আমাদের সেই যোগাযোগটা বিচ্ছিন্ন করে দিয়েছে। আমাদের একটা হৃদয়ের যোগাযোগ ছিল। হাত ধরে অভয় দেওয়ার মতো মানুষ পেতাম আমরা। তখনকার দিনে ইমোজির ভালোবাসা ছিলো না।’
গোবিন্দার সঙ্গে রাভিনা ‘দুলহে রাজা’, ‘আখিও সে গোলি মারে’, ‘বাড়ে মিয়া ছোট মিয়া’, ‘ওয়াহ’,‘স্যান্ডুইচ’ সহ একাধিক ছবিতে কাজ করেছেন।

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
২৩ মিনিট আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৩ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৩ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৩ ঘণ্টা আগে