
নতুন সিনেমা নিয়ে ফিরছেন কঙ্গনা রনৌত। গত বছর ‘ইমার্জেন্সি’র ব্যর্থতার পর ‘ভারত ভাগ্য বিধাতা’ হতে যাচ্ছে এ বছর প্রেক্ষাগৃহে তাঁর প্রথম সিনেমা। ভারত ভাগ্য বিধাতা তৈরি হয়েছে ২০০৮ সালের ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে। ওই কঠিন পরিস্থিতিতে কামা হাসপাতালের নার্স, ওয়ার্ড বয় ও চিকিৎসাকর্মীরা জীবন বাজি রেখে প্রায় ৪০০ জীবন রক্ষা করেন। সেই শ্বাসরুদ্ধকর ঘটনা পর্দায় তুলে এনেছেন পরিচালক মনোজ তাপাডিয়া।
ভারত ভাগ্য বিধাতা সিনেমায় কঙ্গনা অভিনয় করেছেন অঞ্জলি কুলথে নামের এক স্টাফ নার্সের চরিত্রে। মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার সময় তিনি কামা হাসপাতালে কর্মরত ছিলেন। ভয়ংকর পরিস্থিতিতে সবাই যখন দিশেহারা, তখন সাহসিকতার অনন্য দৃষ্টান্ত দেখিয়েছিলেন অঞ্জলি। জীবনের পরোয়া না করে রোগীদের নিরাপত্তার স্বার্থে তাঁর সেই লড়াইকেই এ সিনেমায় ফুটিয়ে তুলেছেন কঙ্গনা।
১২ জুন মুক্তি পাবে ভারত ভাগ্য বিধাতা। সিনেমাটির প্রচার উপলক্ষে সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘আমাদের সমাজে নার্সদের অতিরিক্ত খাটানো হয়, কিন্তু বেতন দেওয়া হয় খুবই কম। তার ওপর বিনোদনমাধ্যম বা পপ-কালচারে তাঁদের যেভাবে উপস্থাপন করা হয়, তাতে এই পেশার মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে মানুষ শুধু চিকিৎসকদের অবদানের কথা ভাবেন। কিন্তু লাখ লাখ নার্স, যাঁরা প্রতিদিন হাসপাতালকে সচল রাখছেন, তাঁদের কথা কেউ মনে রাখে না।’
একই সঙ্গে নার্সদের ইউনিফর্ম নিয়েও প্রশ্ন তুলেছেন কঙ্গনা। তাঁর দাবি, বর্তমানে প্রচলিত নার্সদের পোশাকে ঔপনিবেশিক লুক রয়ে গেছে। পিন, ক্যাপ, বেল্টের মতো উপকরণগুলোর ইতিহাসও বিদেশি সামরিক সংস্কৃতির সঙ্গে জড়িত। আবহাওয়া বা স্থানীয় প্রয়োজনের কথা মাথায় রেখে ইউনিফর্মে কিছু পরিবর্তন আনা যেতে পারে। কঙ্গনার মতে, একজন নার্সের পরিচয় তাঁর পোশাক বা বাহ্যিক রূপে নয়, বরং তাঁর কর্তব্যনিষ্ঠা, মানবিকতা এবং সেবার মানসিকতায়।
কঙ্গনা আশা প্রকাশ করেন, এই সিনেমার মাধ্যমে নার্সদের প্রতি যদি মানুষের দৃষ্টিভঙ্গি সামান্য সময়ের জন্যও পরিবর্তন হয়, তবেই তাঁর পরিশ্রম সার্থক হবে। নার্সদের সামাজিক মর্যাদা নিয়ে অভিনেত্রীর এই মন্তব্য প্রশংসিত হচ্ছে সর্বত্র। অভিনয়ের পাশাপাশি ভারত ভাগ্য বিধাতা সিনেমায় অন্যতম প্রযোজক হিসেবেও যুক্ত আছেন কঙ্গনা রনৌত।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১৮ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১৮ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১৮ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১৮ ঘণ্টা আগে