সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিচ্ছেদের ঘোষণা দিয়ে দিলেন সামান্থা ও নাগা চৈতন্য। বেশ ক’দিন ধরেই গুঞ্জন ছিলো, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন ভারতের জনপ্রিয় দক্ষিণী এই তারকা দম্পতি। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো। স্বামী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের সংসারজীবনের ইতি টানছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা। নিজেদের সোশ্যাল হ্যান্ডেল থেকে এক যৌথ বিবৃতির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন এ দম্পতি। শনিবার (২ অক্টোবর) এক যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এই তারকা দম্পতি।
যৌথ বিবৃতিতে নাগা চৈতন্য ও সামান্থা বলেন, ‘শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি, বহু আলোচনা ও চিন্তাভাবনার পরে আমরা স্বামী-স্ত্রী থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং নিজেদের পথ বেছে নিয়েছি।’
তারা আরও জানান, এক দশকেরও বেশি সময় ধরে তাদের বন্ধুত্ব, যা ভবিষ্যতেও বহাল থাকবে। ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানান, তারা যেন এ যুগলের পাশে থাকেন।
সপ্তাহখানেক আগে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছিল, এই দম্পতির দুই পরিবারের সমস্ত সমঝোতার প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। এমনকি তারা আলাদা থাকাও শুরু করেছিলেন।
২০১০ সালে তেলুগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সেই ছবির সেটেই তাদের প্রথম পরিচয়। অতঃপর প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
সম্প্রতি সামান্থা অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুমের ব্যাপক সাফল্য পায়। বর্তমানে সামান্থার হাতে রয়েছে দুটি তামিল ছবি। একটি বিজয় সেতুপতির সঙ্গে ‘কথু ভাকুলা রেন্দু কাধাল’, অপরটি ‘শকুন্তলম’, যেখানে পৌরাণিক চরিত্র শকুন্তলার ভূমিকায় দেখা যাবে সামান্থাকে।
দক্ষিণী মেগাস্টার নাগার্জুনার পুত্র নাগা চৈতন্য। ২০০৯ সালে ‘জোশ’ ছবির মধ্য দিয়ে তিনি সিনেমায় আত্মপ্রকাশ করেন। অন্যদিকে সামান্থার ক্যারিয়ার শুরু হয় ২০১০ সালের ‘ইয়ে মায়া চেসাভ’ ছবি দিয়ে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে