দুবছর আগে মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরীতে চালানো অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান। আরিয়ানসহ ১০ জনকে আটক করেন এনসিবির কর্মকর্তারা। তাদের অভিযোগ—ওই প্রমোদতরীতে মাদক পার্টি চলছিল। এবার বলিউড বাদশাহর ছেলেকে গ্রেপ্তার করা সেই কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হল দুর্নীতির মামলা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো’র (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি দায়ের করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।
গত বুধবার রাজধানী দিল্লিতে দায়ের করা এই মামলার অভিযোগপত্রে বলা হয়, আরিয়ান খানকে গ্রেপ্তারের পর সমীর ওয়াংখেড়ে ও তার সহযোগীরা তার পরিবারের সদস্যদের কাছে ২৫ কোটি রুপি ঘুষ দাবি করেছিলেন। সিবিআই’র কর্মকর্তারা জানিয়েছেন, মুম্বাই, দিল্লি, রাঁচি ও কানপুরে অনুসন্ধান চালিয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই মামলা করা হয়েছে সমীরের বিরুদ্ধে।
২০২১ সালের ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরীতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন এনসিবির কর্মকর্তারা। তখন মাদকের ঘটনায় আরিয়ানের খানের বিরুদ্ধে মামলা হয়। চার সপ্তাহ জেল খেটেছিলেন আরিয়ান।
পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে গত বছরের মে মাসে ওই মামলা থেকে খালাস পান আরিয়ান। সে সময় এএনসিবি মুম্বাই শাখার বিভাগীয় প্রধান ছিলেন সমীর ওয়াংখেড়ে।
যথাযথ তথ্যপ্রমাণ ছাড়াই আরিয়ান খান ও তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা করার অভিযোগে সমীর ওয়াংখেড়েকে এনসিবি থেকে সরিয়ে দিয়ে গত বছর মে মাসে ডিরেক্টোরেট জেনারেল অব ট্যাক্সপেয়ার সার্ভিসের চেন্নাই শাখায় বদলি করা হয়েছিল।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১৪ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১৪ ঘণ্টা আগে