
বিদ্যা বালান অভিনীত ‘দো অওর দো পেয়ার’ মুক্তি পেতে যাচ্ছে ১৮ এপ্রিল। সম্প্রতি সিনেমাটির প্রচারে এসে ক্যারিয়ারের বেশ কিছু অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করেছেন বিদ্যা। অভিনেত্রী জানিয়েছেন নারীপ্রধান চরিত্রের সিনেমা করতে গিয়ে ইন্ডাস্ট্রিতে তিনি কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন। অভিনেত্রী এও জানিয়েছেন, বলিউডে এমন অনেক পুরুষ অভিনেতা আছেন যাঁরা নারীপ্রধান সিনেমায় অভিনয় করতে চান না।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এদিন বিদ্যা বালান ইন্ডাস্ট্রি সম্পর্কে তাঁর মত ভাগ করে নেন। এদিন তিনি জানান, ইন্ডাস্ট্রি এগোলেও নারীপ্রধান চরিত্রের সিনেমায় অভিনয় করতে আজও অস্বস্তিবোধ করেন পুরুষেরা। অনেকেই চান না নারীরা স্পটলাইট পান।
তবে অভিনেত্রীর দাবি, এতে অভিনেতাদেরই লোকসান হয়। কারণ তাঁরা নারীকেন্দ্রিক এসব দারুণ ও অভিনব ছবিগুলোর অংশ হতে পারেন না।
প্রসঙ্গত, ক্যারিয়ারে বিদ্যা বালান বরাবরই নারীপ্রধান চরিত্রের সিনেমা করে এসেছেন। ‘সে নো ওয়ান কিলড জেসিকা’ হোক বা ‘দ্য ডার্টি পিকচার’, ‘কাহানি’, বা অন্য ছবি। আর এসব সিনেমায় তিনি বাজিমাত করেছেন।
উল্লেখ্য, শীর্ষ গুহঠাকুরতা পরিচালিত ‘দো অওর দো পেয়ার’ মুক্তি পাচ্ছে ১৮ এপ্রিল। এতে মুখ্য ভূমিকায় বিদ্যা বালান ছাড়াও অভিনয় করেছেন প্রতীক গান্ধী, ইলিয়ানা ডিক্রুজ ও সেন্ধিল রামমূর্তি। মা হওয়ার পর এটাই ইলিয়ানার প্রথম ছবি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১০ ঘণ্টা আগে