মুম্বাইয়ের বান্দ্রায় যে ফ্ল্যাটে ভাড়া থাকতেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত, সেই ফ্ল্যাটেই এখন থাকছেন বলিউড অভিনেত্রী আদা শর্মা। গত বছরই গুঞ্জন উঠেছিল ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত আদা শর্মা মুম্বাইয়ের ওই ফ্ল্যাট কিনেছেন। এবার জল্পনা সত্যি করে পাকাপাকিভাবে ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন অভিনেত্রী।
জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। সরাসরি স্বীকার না করলেও তখন আদা শর্মার কথায় এর ইঙ্গিত মেলে। সুশান্তের ওই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের বাইরে দেখাও যায় আদাকে। অভিনেত্রী তখন জানান, শিগগিরই বিষয়টি খোলাসা করবেন। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। সুশান্তের ফ্ল্যাটেই উঠেছেন তিনি। প্রায় পাঁচ বছরের জন্য ভাড়া নিয়েছেন ফ্ল্যাটটি। চার মাস ধরে সেখানে থাকছেন তিনি। কেমন লাগছে আদার? জানালেন অভিনেত্রী।
ওই ফ্ল্যাট ভাড়া নিতে প্রচুর অর্থ খরচ হয়েছে আদার। কিন্তু টাকার অঙ্ক নিয়ে কিছু বলতে চাননি তিনি। আদার কথায়, ‘মাঝে আমি নিজের সিনেমার প্রচার ও অন্য কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলাম। তবে চার মাস হলো আমার নিজের সংসার গুছিয়ে নিয়েছি সেখানে। আমি বাড়ি নিয়ে বড্ড খুঁতখুঁতে। যেখানে আমি ইতিবাচক পরিবেশ পাই না, সেখানে থাকতে পারি না। আমি বরাবর প্রকৃতির মধ্যে বড় হয়েছি। পাখির আওয়াজ, গাছ, এ সবের মাঝে। তাই মুম্বাই শহরে তেমনই একটা বাড়ি খুঁজছিলাম।’
২০২০ সালের জুনে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে ফাঁকাই পড়ে ছিল মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকার জগার্স পার্কের সেই ফ্ল্যাট। যখন সেখানে ভাড়া থাকতেন সুশান্ত, নিজের হাতে সাজিয়েছিলেন ঘরের প্রতিটি কোণ। সেই সময় সুশান্ত প্রায় ৪ লাখ রুপি ভাড়া দিতেন ৩ হাজার ৬০০ বর্গফুটের এই সমুদ্রমুখী ফ্ল্যাটটির জন্য।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১২ ঘণ্টা আগে