সম্প্রতি নেটফ্লিক্সে শুরু হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। এই শোয়ের প্রথম পর্বে অতিথি আসনে ছিলেন রণবীর কাপুর, ঋদ্ধিমা কাপুর ও তাঁদের মা নীতু কাপুর। অনুষ্ঠানে এসে হাসিঠাট্টার মাঝে ঘরোয়া অনেক কথা ভাগ করে নিল কাপুর পরিবার। সেখানেই এক গোপন কথা ফাঁস করেন রণবীর। জানান, প্রাক্তন প্রেমিকাদের উপহার হিসেবে মা আর দিদির পুরোনো জিনিসই দিতেন তিনি।
সে সময় টাকাপয়সা হাতে থাকত না বলে রণবীর প্রাক্তন প্রেমিকাদের মা নীতু কাপুর আর বড় বোন ঋদ্ধিমা কাপুরের পুরোনো জিনিস উপহার দিতেন। সেখানেই জানান, এক প্রেমিকাকে দিয়েছিলেন ঋদ্ধিমার পোশাক, আর একজনকে নীতু কাপুরের গয়না।
নীতু কাপুর জানিয়েছেন, তাঁর সন্তান রণবীর খুবই শান্তশিষ্ট। তবে তিনি এর পুরো কৃতিত্বই দিলেন স্বামী ঋষি কাপুরকে। তিনি জানিয়েছেন, ঋষি কাপুর রণবীর-ঋদ্ধিমাকে তিন জিনিস শিখিয়ে গেছেন, বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, টাকার মূল্য আর সময়ের মূল্য দেওয়া।
নীতু কাপুর বলেন, ‘রণবীর, ঋদ্ধিমা দু’জনেই বিদেশে পড়ত। কিন্তু ঋষিজি ওদের একদম গুনে গুনে টাকা দিতেন। লাঞ্চে ১০ ডলার, ডিনারে ১০ ডলার। তা ছাড়া আর কোনো হাতখরচ দিতেন না। ওদের একদিন অন্য কিছু কিনতে ইচ্ছে করলে পরের দিনের একটা খাবার বাদ চলে যেত। তাই আমিই বরং ওদের হাতখরচ দিতাম।’
এ ছাড়া ঋষি কাপুরের কাছে ছোটবেলায় রণবীরের পিটুনি খাওয়া, আবার কখনো দিদি ঋদ্ধিমার সঙ্গে রণবীরের মারপিট, ছুটির সময়ে দাদুর বাড়ি ঘুরতে গিয়ে নর্দমা থেকে কাঁকড়া ধরা, এমনই মজার স্মৃতি উঠে এসেছে কপিল শর্মার কমেডি শোয়ে।
তবে কন্যা রাহার জন্মের পর আমূল বদলে গেছেন রণবীর। নীতু ও ঋদ্ধিমা দু’জনেই জানালেন যে, বাবা হিসেবে রণবীর সেরা। মেয়ের ডায়াপার বদলানো থেকে শুরু করে তার ঢেকুর তোলানোর দায়িত্ব, সব সামলান তিনি।
রণবীরও জানালেন রাহার সঙ্গে সময় কাটাতেই এখন সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি। অভিনেতার কথায়, ‘আমার শুটিং করতে ইচ্ছে করে না, কোথাও যেতে ইচ্ছে করে না। সারা দিন মনে হয় বাড়িতে বসে ওকে দেখি। রাহার সঙ্গে খেলি। আগে কখনো এমন মনে হয়নি। আমাকে আর ঋদ্ধিমাকে নিয়ে মায়ের অনুভূতিটা এখন বুঝতে পারি।’
উল্লেখ্য, হাসিঠাট্টা আর আড্ডার মাঝেই ঋদ্ধিমার ডেবিউ সিরিজের প্রচার করে গেলেন তাঁরা। করণ জোহরের শোয়ের নতুন সিজন ‘ফ্যাবিউলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস’ দিয়ে অভিনয়জগতে পা রাখতে চলেছেন ঋদ্ধিমা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে