আগামীকাল ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। মুক্তির আগে অগ্রিম টিকিট বিক্রিতে দাপট দেখাচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অগ্রিম টিকিট বিক্রি থেকে মুক্তির আগেই ২০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি।
বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, অ্যানিমেলের অগ্রিম টিকিট বিক্রির আয় ২০ কোটি রুপি পেরিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১২ হাজার ৫৩৯টি শোয়ের জন্য ৭ লাখ ৪৫ হাজার ৯৯২টি টিকিট বিক্রি হয়েছে। অ্যানিমেল-এর হিন্দি শোগুলোর জন্য ৫ লাখ ৭৫ হাজার ১৯৭টি টিকিট বিক্রি হয়েছে, তেলুগু শোগুলির জন্য ১ লাখ ৬৩ হাজার ৩৬১টি টিকিট বিক্রি হয়েছে।
তথ্য মতে ‘অ্যানিমেল’ অগ্রিম বুকিংয়ে দিল্লিতে (৪ কোটি রুপি), তেলেঙ্গানায় (৪ কোটি ১৪ লাখ রুপি), মহারাষ্ট্রে (৩ কোটি ২ লাখ রুপি), কর্ণাটক (২ কোটি ২৩ লাখ রুপি), গুজরাট (১ কোটি ৪৯ লাখ রুটি), অন্ধ্রপ্রদেশ (২ কোটি ১৮ লাখ রুপি) এবং উত্তর প্রদেশ (১ কোটি ৩৪ লাখ রুপির) টিকিট বিক্রি হয়েছে।
অগ্রিম টিকিট বিক্রিতে ‘অ্যানিমেল’ ভেঙেছে বেশ কিছু রেকর্ড। ভেঙেছে রজনীকান্তের ‘জেলর’ এর অগ্রিম টিকিট বিক্রির রেকর্ডও আজই ভেঙে ফেলতে পারে সালমান খানের ‘টাইগার থ্রি’ ও প্রভাসের ‘আদিপুরুষ’ এর টিকিট।
এদিকে একই দিনে মুক্তি পেতে যাচ্ছে ভিকি কৌশল অভিনীত মেঘনা গুলজারের সিনেমা ‘স্যাম বাহাদুর’। ভিকির সিনেমার টিকিট বিক্রি হয়েছে ১৫ হাজারেরও কম। এখনো পর্যন্ত ‘স্যাম বাহাদুর’ এর আয় ১ কোটি ৮২ লাখ রুপি।
উল্লেখ্য, ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর ও অনিল কাপুরকে বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে। তাঁদের মধ্যকার জটিল সম্পর্কের রসায়নই এই সিনেমার মূল গল্প। সিনেমাটিতে রণবীরের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণের অভিনেত্রী রাশমিকা মান্দানা। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালায়লাম ভাষায় মুক্তি পাবে ‘অ্যানিমেল’।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে