বলিউডের এই সময়ের অন্যতম ব্যস্ত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। বড়পর্দা হোক কিংবা ওটিটি প্ল্যাটফর্ম, সব জায়গাতেই আছেন তিনি। এতটাই কাজের ব্যস্ততা ছিল যে মাসের পর মাস দুবাইয়ে নিজের স্ত্রী ও দুই সন্তানের কাছেও যাওয়া হয়নি অনেকেদিন। গত বছর নিজের কাজের ব্যস্ততার প্রসঙ্গ উঠলে এ জনপ্রিয় বলিউড অভিনেতা জানিয়েছিলেন, ২০২২ সাল থেকে তিনি একটু কম কাজ করবেন। তবে নওয়াজের ক্যারিয়ারের যা অবস্থা, তাতে নিজের সেই ইচ্ছা তিনি এই বছর অন্তত পূরণ করতে পারবেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘আমার মনে আছে ২০২১ সালে কী বলেছিলাম। বিশ্বাস করুন, অনেক প্রস্তাব গ্রহণও করিনি। তা সত্বেও হাতে ৪-৫টি সিনেমার কাজ রয়েছে। আসলে সমস্যা কী জানেন যখনই ভালো কোনও গল্প শুনি ভিতর ভিতর দারুণ উৎসাহিত হয়ে পড়ি। আমার পক্ষে তখন ওই সিনেমায় কাজ করব না বলাটা মুশকিল হয়ে যায়। তার উপর যখন দেখি সেই সিনেমার চিত্রনাট্যে আমাকে প্রস্তাব দেওয়া চরিত্রটি গুরুত্বপূর্ণ হওয়ার পাশাপাশি নানা ধাপ রয়েছে, গভীরতা রয়েছে এবং সেই সুবাদে পর্দায় নিজেকে অন্যভাবে দেখানোর সুযোগ পাব তখন হ্যাঁ বলা ছাড়া উপায় থাকে না। নিজেকে স্রেফ আত্মসমর্পণ করে দিই। তাই পরিবারকেও সময় দেওয়া হয়না।’
নওয়াজ আরও জানিয়েছেন, তাঁর শিল্পী মন-ই তাঁকে চুপ করে বসে থাকতে দিতে চায় না। ‘ব্রেক’ নেওয়ার ক্ষেত্রে বাধা হয়। নওয়াজ বলেন,‘যখনই আমি কোনও সিনেমার সেটে ঢুকি মনে হয় পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গায় আছি। অনেককেই দেখি কাজের মাঝে ছুটি নিয়ে পাহাড়ে কিংবা সমুদ্র সৈকতে ঘুরতে চলে যাচ্ছে আমার সত্যিই সেসব দরকার হয় না। কাজ করতে থাকলেই বরং আমি ভালো থাকি। কাজের মধ্যেই অন্তরের শান্তি খুঁজে পাই। এটাই তো আমার স্বপ্ন ছিলো। সেটা যখন হাতের মুঠোয় এসেছে, আর কি চাইতে পারি।’
এই বছর ‘হিরোপান্তি ২’, ‘টিকু ওয়েডস শেরু’, ‘অদ্ভুত’, ‘নূরানি চেহারা’-র মতো একাধিক বড় বাজেটের প্রজেক্ট রয়েছে নওয়াজের হাতে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে