গত সোমবার নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট-এ অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট মেট গালা। এবারের মেট গালাতে নজর কেড়েছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কালো গাউনে হাজির হয়েছিলেন এ অভিনেত্রী। তবে সেই পোশাকের জন্য নয়, বরং গলার নেকলেসের জন্য সংবাদের শিরোনাম হয়েছেন এ অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, ‘বিলাসবহুল জুয়েলারি ব্র্যান্ড ‘বুলগারি’র শুভেচ্ছাদূত হিসেবে ‘মেট গালা’য় অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা। সেই সুবাদে তাদের তৈরি করা একটি বিশেষ নেকলেস পরেছিলেন তিনি। যেটার দাম আড়াই কোটি ডলার!
ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, প্রিয়াঙ্কার নেকলেসটিতে যে ‘ব্লু লেগুনা’ হিরাটি ব্যবহার করা হয়েছে, সেটি বুলগারি ব্র্যান্ডের গয়নায় থাকা সবচেয়ে বড় নীল হিরা। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে বিক্রি হওয়া সবচেয়ে দামি রত্নপাথরের একটি এটি।
বলা হচ্ছে, আগামী ১২ মে জেনেভায় অনুষ্ঠিতব্য সোথবাই’স লাক্সারি উইকে এই নেকলেস নিলামে তোলা হবে। এর বিক্রয়মূল্য ধরা হচ্ছে আড়াই কোটি ডলারেরও বেশি।
এত দামি গয়না পরে প্রিয়াঙ্কা চোপড়াকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে। তাই নেকলেসটি তিনি হাতে নিয়ে ছবিও তুলেছেন তিনি। আর সে ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। সঙ্গে লেখেন, অসাধারণ কারুকাজ। বুলগারি লেগুনা ব্লু ডায়মন্ড।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে