‘আমার পরানভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’— লাল বেনারসিতে পত্র লিখলেন নববধূ পত্রলেখা। বিয়ের সাজে রাজকুমারকে প্রেমের প্রতিশ্রুতি। বিয়ের ওড়নাভরে প্রেমের পঙ্ক্তি। বাংলা ভাষায় ফুটে উঠল রাজকুমার রাও-পত্রলেখার প্রেম। মুম্বাইয়ে দুজনার দেখা হলেও বাঙালি মেয়ে তার ভালোবাসার কথা জানালেন মাতৃভাষা বাংলাতেই।
কিছুদিন আগেই হাঁটু মুড়ে বসে নতুন করে হবু স্ত্রীকে প্রেম নিবেদন করেছিলেন ‘নিউটন’ খ্যাত রাজকুমার। সোমবার বিয়ে সারলেন দুই তারকা। পত্রলেখার ১১ বছরের প্রেমিক এবার স্বামী হলেন। সেই আনন্দে ইনস্টাগ্রামে প্রেমপত্র লিখলেন নতুন বর।
বিয়ের পরে রাজকুমার লিখলেন, ‘১১ বছরের প্রেম, বন্ধুত্ব, ভালবাসা, আনন্দের পর আজ আমার দুনিয়ার সঙ্গে সাত পাক ঘুরলাম। তোমার স্বামীর তকমা পাওয়ার থেকে বেশি আনন্দ আর কিছুতেই নেই।’
কিন্তু প্রশ্ন জাগে, হরিয়ানার রাজকুমার কি বাংলায় লেখা সেই প্রেমপত্র পড়তে পারলেন? নাকি পত্রলেখা তাঁর পত্রের অর্থ বুঝিয়ে দিয়েছেন স্বামীকে? সে যাই হোক, প্রেম তো কোনো অঞ্চল মানে না, ভাষাটাও হতে পারে না বাধা। বাঙালি পত্রলেখা তাই হয়তো ‘আমি তোমাকে ভালোবাসি’ বলেই প্রেম নিবেদন করেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি শেয়ার করেছেন তারকা দম্পতি। চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে বসেছিল বিয়ের আসর। সিসওয়ান ফরেস্ট রেঞ্জেই এই লাক্সারি রিসোর্ট, যাতে রয়েছে নানা বিলাসবহুল ব্যবস্থা।
বিয়ের পরই নিজেদের সোশ্যাল মিডিয়ার ওয়ালে তারকা দম্পতি মোট চারটি ছবি শেয়ার করেছিলেন। কিন্তু এরই মধ্যে আরও ছবি একে একে ভাইরাল হয়েছে।



দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে