ছোটবেলা থেকে সিগারেটের ধোঁয়ার গন্ধ উপভোগ করতেন বিদ্যা বালান। তবে এতে কখনো আসক্তি ছিল না অভিনেত্রীর। কিন্তু ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার শুটিং করতে গিয়ে ধূমপানে আসক্ত হয়ে পড়েন তিনি। সম্প্রতি ইউটিউবার সামদিশের শোতে এসে বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলেন বিদ্যা বালান।
‘দ্য ডার্টি পিকচার’ বিদ্যার ক্যারিয়ারের অন্যতম ব্যবসাসফল সিনেমা। এতে তীব্র যৌনতার আবেশ ছড়িয়ে বড় পর্দায় ঝড় তুললেন তিনি। তাঁর অভিনয় ‘শত কোটির ক্লাব’-এ পৌঁছে দেয় ‘দ্য ডার্টি পিকচার’কে। কিন্তু এই ছবি করতে গিয়ে ধূমপানে আসক্ত হয়ে পড়েন অভিনেত্রী। যদিও সিগারেটের ধোঁয়ার গন্ধ বরাবরই উপভোগ করতেন বিদ্যা।
সাক্ষাৎকারে বিদ্যা জানান, ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমায় ঘন ঘন ধূমপানের দৃশ্যে অভিনয় করতে হতো। তাতেই সিগারেটের প্রতি আসক্ত হয়ে পড়েন তিনি। দিনে তিনটা করে সিগারেট লাগত অভিনেত্রীর। তবে সেই আসক্তি নাকি উপভোগই করতেন অভিনেত্রী!
বিদ্যার কথায়, ‘আমার ছোটবেলা থেকেই সিগারেটের গন্ধটা বেশ ভালো লাগত। কলেজে যাওয়ার সময় বাসের জন্য যখন দাঁড়িয়ে থাকতাম, আশপাশে যাঁরা ধূমপান করতেন, তাঁদের পাশে গিয়ে দাঁড়াতাম আমি।’
সেসব অবশ্য পুরোনো গল্প। ধূমপানকে অবশ্য এখন জীবন থেকে বিদায় দিয়েছেন তিনি। তা পুরোপুরি স্বাস্থ্যের কারণে।
এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমি ধূমপান উপভোগ করি। কেউ যদি আমাকে বলে, একটি সিগারেট আপনার কোনো ক্ষতি করবে না, তাহলে আমি এটা করব।’
সাক্ষাৎকারে বিদ্যা আরও জানান, সিনেমাটি করার আগে অনেকেই সাবধান করেছিলেন অভিনেত্রীকে। এর অন্যতম কারণ, বিদ্যার তখনকার ঘরোয়া ‘অন স্ক্রিন ইমেজ’, যা অনেকটাই ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। বাস্তবে হয়েও ছিল তাই। তবু ছবিটি না করার উপদেশ তিনি মানেননি। কারও কথা না শুনেই ‘দ্য ডার্টি পিকচার’-এ অভিনয় করেছিলেন তিনি। আর সিনেমাটিতে ‘সিল্ক স্মিতা’র চরিত্রে অভিনয়ের সুবাদেই জাতীয় পুরস্কার পেয়েছিলেন বিদ্যা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১০ ঘণ্টা আগে