বাবা দিবসের দিন সবচেয়ে বড় উপহার পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল প্রকাশ্যে এসেছে শাহরুখকন্যা সুহানা খানের আসন্ন বলিউড সিনেমা ‘দ্য আর্চিস’-এর ট্রেলার। আর একজন গর্বিত বাবা হিসেবে শাহরুখ তা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ট্রেলারটি টুইটারে শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘বাবা দিবসের দিন আমার শিশুর জন্য শুভকামনা। সব শিশুদের এবং টাইগার বেবি দ্য আর্চিস-এর জন্য শুভকামনা।’
শাহরুখের এই টুইট মন কেড়েছে তাঁর অনুরাগীদের। জবাবে শাহরুখকে ‘বাবা দিবসের’ শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ভক্তরা। একজন লিখেছেন, ‘তুমি তোমার সন্তানদের সবচেয়ে বড় সমর্থক। তুমি যেভাবে সুহানা আর আরিয়ানদের পাশে থাকো, ওদের প্রশংসা করো, তা সত্যিই প্রশংসার যোগ্য। এটা অনেক বাবা-মায়েরই শেখা উচিত।’ আরেকজন লিখেছেন, ‘আমাদের বেবি সুহানা এখন হেরোইন। দারুণ অনুভূতি এটা। আপনার জন্য এটাই হয়তো ফাদার্স ডে-র সেরা উপহার।’
কয়েক দিন আগে মেবিলিন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছিলেন সুহানা, আর তখন শাহরুখ সামাজিক যোগাযোগমাধ্যমে সুহানাকে নিয়ে লিখেছিলেন, ‘মেবিলিনের জন্য অনেক অভিনন্দন আমার বাচ্চা। কী সুন্দর পোশাক, কী সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করলে তুমি। এর জন্য যদি আমাকেও কিছু কৃতিত্ব দেওয়া হয়, এত সুন্দরভাবে তোমাকে বড় করার জন্য! লাল পোশাকে অনেক সুন্দর লাগছে আমার ছোট্ট সোনা মা, অনেক ভালোবাসা।’
দ্য আর্চিস তৈরি হয়েছে জনপ্রিয় মার্কিন কমিকসের ওপর ভিত্তি করে। আমেরিকার রিভারডেল হাইস্কুলে পড়ুয়া বেটি কুপার, ভেরোনিকা ও আর্চিকে কেন্দ্র করে গল্প। সারাক্ষণ গান নিয়ে মেতে থাকা আর্চি ভালোবাসে তার সহপাঠী ভেরোনিকাকে। আবার বড়লোক ঘরের সুন্দরী মেয়ে বেটির প্রতিও তার আকর্ষণ আছে। চল্লিশের দশকে এই ত্রয়ীর ত্রিভুজ প্রেমের গল্প আর বন্ধুত্বে বুঁদ ছিল সারা বিশ্বের কমিকপ্রেমীরা।
মার্কিন কমিক থেকে অনুপ্রাণিত হলেও গল্পটি ষাটের দশকের ভারতের প্রেক্ষাপটে সাজিয়েছেন নির্মাতা জোয়া আখতার। প্রধান চরিত্র আর্চির চরিত্রে অভিনয় করেছেন অগস্ত্য নন্দা, বেটি কুপার চরিত্রে খুশি কাপুর আর ভেরোনিকা হয়েছেন সুহানা খান।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১৭ ঘণ্টা আগে