‘দ্য আর্চিজ’ দিয়ে বলিউড অভিষেকের অপেক্ষায় আছেন শাহরুখকন্যা সুহানা খান। প্রথম ছবি মুক্তির আগেই এল তার দ্বিতীয় সিনেমার খবর। ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা জানিয়েছে এবার বাবা শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের সিনেমায় দেখা যাবে সুহানাকে।
জোয়া আখতারের পরিচালনায় সুহানার ‘দ্য আর্চিজ’ মুক্তি পাবে নেটফ্লিক্সে। তবে শাহরুখের প্রযোজিত সুহানার দ্বিতীয় সিনেমাটি ওটিটিতে নয়, মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করবেন ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
সিনেমাটির সঙ্গে যুক্ত একটি সূত্রের বরাত দিয়ে পিংকভিলা জানিয়েছে, ‘পাঠান’ নির্মাণের সময় শাহরুখ খান ও সিদ্ধার্থ আনন্দের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়, অভিনেতার প্রযোজনা সংস্থার জন্য সিনেমা বানাতে রাজি হন সিদ্ধার্থ।
এখন চলছে সিনেমা নির্মাণের প্রাক্-প্রস্তুতি। রেড চিলিজের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে মারফিক্স পিকচার্স।
সূত্রটি আরও জানিয়েছে, রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখের নতুন ছবি ‘ডানকি’র কাজ পুরোপুরি শেষ হয়নি। এটি শেষ হওয়ার পরই সুহানাকে নিয়ে শুটিং শুরু হবে নতুন সিনেমার। নিজের প্রযোজনা সংস্থা থেকে মেয়ের প্রথম সিনেমার সবকিছুই নিজেই দেখভাল করতে চান শাহরুখ। তবে সিনেমাটি নিয়ে প্রযোজনা সংস্থাটির আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
এদিকে ‘দ্য আর্চিজ’ দিয়ে কেবল সুহানা নন, বলিউডে অভিষেক হতে যাচ্ছে একঝাঁক তারকা সন্তানের। তাঁদের মধ্যে আছেন অমিতাভ বচ্চনের নাতি আগস্টা নন্দা, শ্রীদেবী-বনি কাপুরের কন্যা খুশি কাপুর। এদিকে ছবি মুক্তির আগে সুহানা ও আগস্টা নন্দার প্রেমের গুজব রটেছে। তবে এ বিষয়ে তাঁরা কেউই মুখ খোলেননি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১৭ ঘণ্টা আগে