বলিউডে স্টার কিডদের নাম লেখানো নতুন নয়। বলিউড বাদশা শাহরুখের কন্যা সুহানাও যে সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন—এমন কানাঘুষা চলছিল বেশ কিছুদিন ধরে। এবার তা সত্য হওয়ার আভাস মিলল।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে জানা যায়, গুণী নির্মাতা জোয়া আখতারের ছবির মাধ্যমে হয়তো বলিউডে অভিষেক হতে চলেছে সুহানার। সম্প্রতি জোয়া আখতারের অফিস থেকে বের হতে দেখা গেছে এই স্টার কিডকে। এ সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন সুহানা। একেবারে ক্যাজুয়াল পোশাক পরেছিলেন তিনি। এই ছবি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের নিশ্চিত দাবি, শিগ্গিরই বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখকন্যার।
আর্চি কমিকস অবলম্বনে ছবি বানাতে চলেছেন জাভেদ আখতারের কন্যা জোয়া। শোনা যায়, নেটফ্লিক্সের এই ছবি দিয়েই আত্মপ্রকাশ করতে পারেন বলিউডের বেশ কিছু স্টার কিড। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।
২০১৮ সালে এক পত্রিকার প্রচ্ছদের মাধ্যমে ফ্যাশন দুনিয়ায় আগমন শাহরুখকন্যার। এ ছাড়া তিনি একটি স্বল্পদৈর্ঘ্য ছবি এবং কয়েকটি নাটকে অভিনয় করেছেন।
ইনস্টাগ্রাম ও ফেসবুকে বেশ সক্রিয় সুহানা খান। নিজের ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করে তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছেন তিনি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলচ্চিত্র নির্মাণ নিয়ে পড়াশোনা করছেন শাহরুখ ও গৌরী খানের দ্বিতীয় সন্তান সুহানা। সম্প্রতি ভারতে ফিরেছেন তিনি। তারকা দম্পতির প্রথম সন্তান আরিয়ান খান। আর ২০১৩ সালে শাহরুখ-গৌরী দম্পতি সারোগেসির মাধ্যমে সন্তান নেন। তাঁদের তৃতীয় সন্তানের নাম আব্রাম।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১৭ ঘণ্টা আগে