
কঙ্গনা রানাওয়াতের প্রযোজনায় ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমায় জুনিয়র অভিনেতার ভূমিকায় দেখা যাবে নওয়াজুদ্দিনকে। ক্যারিয়ারের শুরুতে বড় চরিত্র পাওয়ার জন্য কম কষ্ট করতে হয়নি নওয়াজকে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সেই শুরুর দিনগুলোর কথা বলেছেন নওয়াজ।
সাক্ষাৎকারে শুরুর দিনের কথা বলতে গিয়ে নওয়াজ বলেন, ‘একসময় অনেক স্ট্রাগল করতাম, সেই সময়টা বেশ দীর্ঘ ছিল, প্রায় পাঁচ-ছয় বছর। তখন যখন বাড়ি যেতাম, আমার মা-বাবা ডিসকভারি চ্যানেল দেখতেন, আর বলতেন—কুকুর, বিড়াল, হাতি ঘোড়া সবাইকেই তো টিভিতে দেখা যায়, তোকে কবে দেখা যাবে? আর আমি উত্তরে বলতাম, অপেক্ষা করো, একদিন সময় আসবে।’
নওয়াজ আরও বলেন, ‘একসময় এমনো মনে হয়েছে ফিরে যাই, কিছু হয়তো হবে না। তারপর ভাবতাম, কিন্তু ফিরে গিয়ে করবই বা কী! আর কিছু তো পারি না। ফিরে গিয়ে গ্রামের লোকজনকে কী জবাব দেব এই ভাবনাও মাথায় ঘুরত! তখন ভাবতাম, কিছু হোক না হোক, এখানেই থাকব, ফিরে যাব না।’
‘টিকু ওয়েডস শেরু’তে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে দেখা যাবে অভিনীত কউরকে। তবে নওয়াজ ও অভিনীতের মধ্যে বয়সের পার্থক্য ২৭ বছর। অভিনীতের বয়স ২০, নওয়াজের বয়স ৪৭। ইতিমধ্যে এই কারণেই আলোচনায় রয়েছে ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমাটি। সিনেমার ট্রেলারে ২০ বছরের অভিনীত কউরের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে দেখা গেছে নওয়াজকে। আর এই দৃশ্য নিয়েই আলোচনা তুঙ্গে।
এদিকে সম্প্রতি ‘টিকু ওয়েডস শেরু’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কঙ্গনা জানান, চিত্রনাট্য লেখারও আগে এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করার কথা ছিল ইরফান খানের। তবে ইরফান খানের আকস্মিক মৃত্যুর পর আটকে গিয়েছিল সিনেমাটির কাজ। পরে নওয়াজউদ্দিন ও কোনও নতুন মুখকে নিয়ে এটির প্রযোজনার সিদ্ধান্ত নেন কঙ্গনা। আগামী ২৩ জুন আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমাটি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে