বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ইদানীং কমেডি সিনেমা-সিরিজ বেশি দেখছেন। দুটি সিরিজ ও একটি শো সাজেস্ট করলেন দর্শকদের জন্য। অভিনেত্রীর আশা, এগুলো দেখে তাঁর মতো অন্যদেরও মন ভালো হয়ে যাবে।

লাভ অন দ্য স্পেকট্রাম
অটিজমে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে এই রিয়েলিটি শো। তাদের ভালোবাসার অনুভূতি, সঙ্গী খোঁজা, প্রেমে পড়া, দাম্পত্য—সব গল্প উঠে এসেছে এতে। লাভ অন দ্য স্পেকট্রাম প্রথম নির্মিত হয় অস্ট্রেলিয়ায়। প্রচারিত হয় এবিসি চ্যানেলে ২০১৯ সালে। পরে ২০২২ সাল থেকে এর আমেরিকান সংস্করণ তৈরি করতে শুরু করে নেটফ্লিক্স। এ পর্যন্ত প্রচারিত হয়েছে তিনটি সিজন। গত মে মাসে প্ল্যাটফর্মটি লাভ অন দ্য স্পেকট্রামের চতুর্থ সিজনের ঘোষণা করেছে। বিদ্যা বালানের পছন্দের অন্যতম পছন্দের শো এটি।

মামলা লিগ্যাল হ্যায়
আদালতের ভেতর ও বাইরে আইনজীবীদের জীবন নিয়ে নেটফ্লিক্সের মজাদার সিরিজ ‘মামলা লিগ্যাল হ্যায়’। ২০২৪ সালের মার্চে এসেছিল প্রথম সিজন; এর মধ্যে দ্বিতীয় সিজনেরও ঘোষণা এসেছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রবি কিষাণ। সিরিজটি নিয়ে বিদ্যা বালান বলেন, ‘আইনজীবীদের এক অন্য দুনিয়া দেখানো হয়েছে এতে। ভাবতেই পারিনি সিরিজটি এত মজাদার হতে পারে! দারুণ লেগেছে।’
কলিন ফ্রম অ্যাকাউন্টস
অস্ট্রেলিয়ান রোমান্টিক কমেডি সিরিজটি বিঞ্জে প্রচারিত হয় ২০২২ সালে। পরের বছর প্যারামাউন্ট প্লাসেও মুক্তি পায়। এ পর্যন্ত দুটি সিজন এসেছে। এ বছর তৃতীয় সিজনের ঘোষণা দেওয়া হয়েছে। সিডনি শহরের গল্প। গল্পের কেন্দ্রে রয়েছে অ্যাশলে ও গর্ডন নামের দুই চরিত্র। একটি সড়ক দুর্ঘটনার সূত্র ধরে তাদের পরিচয়। এই দুই মজার চরিত্রের মানুষ একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। কলিন ফ্রম অ্যাকাউন্টস নিয়ে বিদ্যা বালানের মন্তব্য, ‘ইদানীং আমি এমন সব সিনেমা-সিরিজ দেখছি, যা দেখলে মন ভালো হয়ে যায়। এটিও তেমন একটা সিরিজ। খুবই ভালো লেগেছে।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১০ ঘণ্টা আগে