
হেরা ফেরি থ্রি নিয়ে কম ঝামেলা হয়নি! প্রায় দুই দশক পর তৈরি হচ্ছে বলিউডের জনপ্রিয় এই কমেডি ফ্র্যাঞ্চাইজির নতুন পর্ব। ২০১৭ সাল থেকে তৃতীয় পর্ব নির্মাণের তোড়জোড় চলছিল। তবে কখনো অভিনেতা, কখনো পরিচালক বদলের কারণে বারবার বাধার মুখে পড়েছে হেরা ফেরি থ্রি। সর্বশেষ জটিলতা ছিল এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র বাবু ভাইয়াকে নিয়ে।
বাবু ভাইয়া চরিত্রের অভিনেতা পরেশ রাওয়াল শুরু থেকে হেরা ফেরি থ্রির সঙ্গে ছিলেন। এ বছরের এপ্রিলে হেরা ফেরির তিন কান্ডারি অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালকে নিয়ে মহরতও করেন পরিচালক প্রিয়দর্শন। এ বছরের শেষ দিকে হেরা ফেরি থ্রির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু হঠাৎ ছন্দপতন। গত মে মাসের মাঝামাঝি সময়ে এ সিনেমা থেকে হঠাৎ সরে দাঁড়ানোর ঘোষণা দেন পরেশ রাওয়াল।
ওই সময় জানা গিয়েছিল, সিনেমার গল্প ও চরিত্র নিয়ে নির্মাতা ও তাঁর মধ্যে মতানৈক্য হয়েছে। তাই হেরা ফেরি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পরেশ। তাঁর এ সিদ্ধান্ত ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেয়। বিষয়টিকে কেন্দ্র করে আইনি লড়াইয়ে মুখোমুখি হন অভিনেতা ও প্রযোজক অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল। দীর্ঘ ৩৫ বছরের ক্যারিয়ারে কখনো যা করেনি, সেটাই করতে বাধ্য হন অক্ষয়। পরেশের বিরুদ্ধে ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা ঠুকে দেন তিনি। এরপর পরেশ এই সিনেমায় অভিনয়ের জন্য অগ্রিম হিসেবে নেওয়া অর্থও ফেরত দেন। এর সঙ্গে অনিশ্চিত হয়ে পড়ে হেরা ফেরি থ্রির ভবিষ্যৎ।
অনেক জটিলতা আর জল ঘোলার পর অবশেষে হেরা ফেরি থ্রিতে ফিরছেন পরেশ রাওয়াল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, সব সমস্যার সমাধান হয়ে গেছে। এ সিনেমায় অভিনয় করতে এখন আর কোনো জটিলতা নেই।

পরেশ রাওয়াল বলেন, ‘বিতর্কের কিছু নেই। যখন কোনো জিনিস মানুষের ভালো লাগে, তখন সেটা নিয়ে অতিরিক্ত সতর্ক থাকতে হয়। এটা দর্শকদের প্রতি আমাদের দায়বদ্ধতা। এত মানুষ আপনাকে ভালোবাসছে, আপনি যা খুশি একটা কিছু মানুষকে দিতে পারেন না, কঠোর পরিশ্রম করে তাদেরকে ভালো কিছু দিন। সুতরাং আমার একটাই কথা, আমি চাই সবাই একত্র হয়ে কঠোর পরিশ্রম করুক। সে রকম কিছু ঘটেনি, এখন সব সমাধান হয়ে গেছে।’

এরপর পরেশ রাওয়ালকে জিজ্ঞাসা করা হয়, তিনি হেরা ফেরি থ্রিতে পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছেন কি না! অভিনেতা বলেন, ‘আগে তো থাকার কথাই ছিল, এখনো থাকব। আমরা সবাই সৃজনশীল মানুষ। প্রিয়দর্শন, অক্ষয় বা সুনীল—তাঁরা সবাই অনেক বছর ধরে আমার বন্ধু।’ পরেশ রাওয়ালের সাক্ষাৎকারটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভক্তরা তাঁর এই বক্তব্যের পর আশা করছেন, বাবুরাও গণপতরাও আপ্তে বা বাবু ভাইয়ার চরিত্রে হেরা ফেরি থ্রিতে অভিনয় করবেন পরেশ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৪ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে