সঞ্জয় লীলা বানসালি পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বলিউড সিনেমা ‘ব্ল্যাক’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০০৫ সালে। মুক্তির ১৯ বছর উপলক্ষে অমিতাভ বচ্চন ও রানি মুখার্জি অভিনীত সিনেমাটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। আজ রোববার স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স এক্সে (টুইটার) ব্ল্যাকের মুক্তির ঘোষণা দেয়।
অমিতাভ বচ্চনও এক্সে (টুইটার) ভক্তদের উদ্দেশ্যে বিষয়টি শেয়ার করেছেন। অমিতাভ লিখেছেন, ‘ব্ল্যাক মুক্তির ১৯ বছর হয়ে গেছে এবং আজ আমরা নেটফ্লিক্সে এটির প্রথম ডিজিটাল রিলিজ উদ্যাপন করছি। দেবরাজ এবং মিশেলের যাত্রা আমাদের সকলের জন্য একটি অনুপ্রেরণা এবং আমরা আশা করছি এটি আপনাদেরও শক্তি এবং সমবেদনায় অনুপ্রাণিত করবে।’
২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ব্ল্যাক প্রেক্ষাগৃহে তেমন সাড়া ফেলতে না পারলেও দর্শক সমালোচকদের মন জয় করে। সিনেমাটি সেরা ফিচার ফিল্মসহ ৩টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। অমিতাভ বচ্চন সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার ঘরে তোলেন।
এ ছাড়া সে বছর ফিল্মফেয়ারে ১১টি মনোনয়ন পেয়ে সবকটিতে পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করে ‘ব্ল্যাক। অমিতাভ ও রানি মুখার্জি ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আয়েশা কাপুর, নন্দনা সেন, শেরনাজ পাটেল ও ধৃতিমান চ্যাটার্জি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে