ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির ৩৪তম জন্মদিন আজ। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে বিরাট কোহলির কয়েকটি ছবি পোস্ট করেছেন তাঁর স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনে আনুশকা শর্মা লিখেছেন, ‘আজ তোমার জন্মদিন, প্রিয়। তাই তোমার সবচেয়ে দৃষ্টিনন্দন ছবিগুলোই বেছে নিয়েছি পোস্ট করার জন্য। সব জায়গায়, সর্বাবস্থায়, যতভাবে তোমাকে ভালোবাসা যায়, ততভাবে ভালোবাসি।’
আনুশকার পোস্ট করা ছবিতে বিরাটকে হাস্যরসাত্মক ও মজার পোজে দেখা গেছে। পোস্টের মন্তব্যের ঘরে অনেক ভক্ত মন্তব্য করেছেন। কেউ কেউ হাসির ইমোজিসহ নানা ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন।
ছবিটির নিচে বলিউড তারকা এশা গুপ্তা, রাধিকা আপ্তে এবং ড্যানিশ সাইত শুভেচ্ছা জানিয়েছেন।
আনুশকা শর্মা প্রায়ই ইনস্টাগ্রামে বিরাট কোহলির ছবি পোস্ট করেন। বিশেষত বিরাট কোহলি যখন কোনো সাফল্য অর্জন করেন, আনুশকা তাঁকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেন। কিছুদিন আগেই বিরাট কোহলির ক্রিকেটীয় সাফল্য উদ্যাপন করে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন এই বলিউড অভিনেত্রী।

আনুশকা ও বিরাট কোহলি ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২১ সালে এই তারকা দম্পতির একটি কন্যাসন্তানের জন্ম হয়েছে।
বিনোদনের খবর আরও পড়ুন:

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১ ঘণ্টা আগে