বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বাংলো বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে এ ঘটনায় আজ দুজনকে আটক করেছে মুম্বাই পুলিশ।
প্রতিবেদনে জানা যায়, গত সপ্তাহে শিল্পার জুহুর বাংলো থেকে চুরি হয় বেশ কিছু বহুমূল্য জিনিসপত্র। টের পেয়েই তড়িঘড়ি করে স্থানীয় জুহু থানায় অভিযোগ করেন অভিনেত্রী। এরপরই তদন্তে নামে মুম্বাই পুলিশ। কে বা কারা শিল্পা শেঠির বাড়িতে এই ডাকাতি চালাল, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও আজ বৃহস্পতিবার দুজনকে আটক করেছে পুলিশ। শিল্পার বাড়িতে ডাকাতির ঘটনার ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।
কয়েক দিন ধরে বলিউডপাড়ায় একের পর এক তারকার বাড়িতে চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। কারও লকার থেকে উধাও হচ্ছে লাখ লাখ রুপি। আবার কারও বাড়ি থেকে চুরি হচ্ছে বহুমূল্য গয়না। কয়েক দিন আগেই জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশার টাকা চুরি হয়েছিল। সালমান খানের বোন অর্পিতার বাড়ি থেকেও চুরি হয় হিরের গয়না।
প্রসঙ্গত, জুনের ৮ তারিখে জন্মদিন পালন করেছেন বলিউড অভিনেত্রী। বর্তমানে পরিবারের সঙ্গে ইতালিতে ছুটি কাটাচ্ছেন শিল্পা শেঠি।
উল্লেখ্য, ২০২১ সালে ‘হাঙ্গামা ২’ সিনেমা দিয়েই ১৪ বছর পর পর্দায় প্রত্যাবর্তন করেছেন শিল্পা। যদিও স্বামী রাজ কুন্দ্রার পর্নো-কাণ্ডের জেরে সেই মুখ থুবড়ে পড়ে। এরপর রোহিত শেঠি পরিচালিত ‘সুখী’ সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন তিনি। যেখানে পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শিল্পাকে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১০ ঘণ্টা আগে